Connect with us

আবাসন সংবাদ

চারটি বিশেষায়িত কর ইউনিট চালু করছে এনবিআর

চারটি বিশেষায়িত কর ইউনিট চালু করছে এনবিআর

চারটি বিশেষায়িত কর ইউনিট চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে তিনটি ইউনিট আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবে। এজন্য জনবল নিয়োগ চলমান রয়েছে। অফিস ভাড়া নেয়া হয়েছে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

এনবিআর সূত্রে জানা গেছে, বিশেষায়িত চারটি ইউনিট হলো ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআই) এবং আন্তর্জাতিক কর ইউনিট। এরমধ্যে আন্তর্জাতিক কর ইউনিটের কাজ শুরু হতে আরো সময় লাগবে। বাকি তিনটি ইউনিট আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবে।

উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিস নেয়া হয়েছে রাজধানী ঢাকার কাকরাইলের আঞ্জুমান টাওয়ারে। এই ইউনিটে জনবল থাকবে ৫৫ থেকে ৬০ জন। বর্তমানে বিভিন্ন কর অঞ্চল উৎসে কর আদায় করে থাকে। পর্যায়ক্রমে উৎসে কর আদায় করবে এ ইউনিট। আয়কর বিভাগের বৃহৎ একটি অংশ আদায় হয় উৎসে কর থেকে।

তবে এ ইউনিট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘এই ইউনিট উৎসে কর আদায় করবে নাকি সমন্বয় করবে তা এখনো ঠিক হয়নি।’

কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জনবল থাকবে ৭২ জন। তবে এ ইউনিটের অফিসের ঠিকানা এখনো প্রকাশ করেনি এনবিআর।

Advertisement

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘করদাতার কর ফাঁকি ও আয়কর কর্মকর্তার কারণে হওয়া করফাঁকি সবই উদঘাটন করবে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সামগ্রিক বিষয় নিয়ে কাজ করবে এ ইউনিট।’

এই প্রসঙ্গে কর বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘কর পরিদর্শন পরিদপ্তর কর বিভাগের শৃঙ্খলা নিয়ে কাজ করে। কর বিভাগের দাপ্তরিক নিরীক্ষা করে থাকে। তার মাঝে করফাঁকি পেলে সেটাও উদঘাটন করে। আর কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সরাসরি করফাঁকি উদঘাটন করবে। তাদের কাজ হবে গোয়েন্দাভিত্তিক।’

ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের জন্য অফিস ভাড়া করা হয়েছে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে। এ ইউনিটের জনবল ১৬২ জন। আগস্ট মাস থেকে নতুন অফিসে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে কর অঞ্চল-১৫ এর অফিসে অস্থায়ী কার্যালয়ে কাজ চলমান। একজন কর কমিশনার এ ইউনিটের প্রধান হবেন। এছাড়া একজন অতিরিক্ত কর কমিশনার ও সিস্টেম অ্যানালিস্ট থাকবেন।

ইউনিটের কাজ সম্পর্কে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘করদাতাদের যেন আয়কর অফিসে আসতে না হয়। বাসায় বসে রিটার্ন দাখিল করতে পারেন। প্রাপ্তি স্বীকারপত্রও বাসায় বসে প্রিন্ট করে নিতে পারেন। যেকোনো তথ্য জানতে পারেন। আমরা সে ব্যবস্থাই নিচ্ছি।’

কর বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে আয়কর ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল হবে। অটোমেশনের আওতায় চলে আসবে কর ব্যবস্থা। করদাতারা আরামে কর দিতে পারবেন। একটি সিস্টেমে আয়করের সব সেবা দেয়া যাবে। এতে ভোগান্তি বা হয়রানি থাকবে না।’

Advertisement

চারটি বিশেষায়িত ইউনিট গঠনের বিষয়ে এনবিআর কর্মকর্তারা বলেন, দেশের জনসংখ্যা ও করদাতার তুলনায় কর আদায় কর্মকর্তা কম। এছাড়া উপজেলা পর্যায়েও বিজনেস হাব বেড়েছে। এনবিআর এখনো সনাতনী পদ্ধতিতে কর আহরণ করে থাকে। বিশেষায়িত কোনো প্রতিষ্ঠান নেই। টিআইএনধারী সবাই কর দিচ্ছেন না। কোনো কোনো কর অঞ্চলে একজন কর্মকর্তার বিপরীতে ৩০ হাজার রিটার্ন দাখিল হয়। স্বল্প কর্মচারী নিয়ে এগুলো সামাল দেয়া যায় না। এছাড়া সরকার মনে করছে দেশে ব্যবসার ব্যাপক প্রসার হয়েছে। বিলাসবহুল গাড়ি, বাড়ি ও ফ্ল্যাটের ক্রেতাও বেড়েছে। দেশের বাইরে টাকা পাচারের অভিযোগও নিয়মিত উঠছে। অথচ এদেরকে ধরার সক্ষমতা আয়কর বিভাগের নেই। এদিকে এনবিআর সেবাও বাড়াতে চায়।

এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, দামি গাড়ি, ফ্ল্যাট ও বাড়ি মালিকদের করের আওতায় আনতে ডাটা ব্যাংক তৈরি করছে আয়কর বিভাগ। কর ফাঁকি দেয়া ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের তথ্য ডাটাবেজের আওতায় আনা হচ্ছে। এসব তথ্য নিয়ে কাজ করবে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের ঘোষণা দেন। ২০২৪ সালে এসে সেটির বাস্তবায়ন হচ্ছে।

আবাসন সংবাদ

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার ক্রমবর্ধমান চাপ—সব মিলিয়ে বিদ্যুৎ খাতে প্রযুক্তিগত রূপান্তর এখন সময়ের দাবি। এই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রয়োগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

এই রূপান্তরের অগ্রভাগে কাজ করছেন প্রকৌশলী মোঃ আল ইমরান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে Siemens Industry, Inc.-এ টেকনিক্যাল স্পেসিফিকেশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান Siemens-এ তার কাজ বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্প ও গবেষণার অনন্য সমন্বয়
মোঃ আল ইমরান কেবল একজন দক্ষ প্রকৌশলী নন; তিনি বিদ্যুৎ খাতের একজন শীর্ষস্থানীয় গবেষকও। তার গবেষণাপত্র আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। নিজ ক্ষেত্রে তিনি বিশ্বের শীর্ষ ০.০১% সাইটেশনপ্রাপ্ত গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন, যা তার গবেষণার প্রভাব ও গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

সিমেন্সে তিনি যখন গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার পাওয়ার সিস্টেম ডিজাইন ও নিরাপত্তা নিশ্চিত করেন, তখন তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে দীর্ঘদিনের গবেষণা, উন্নত বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক পদ্ধতি।

এআই-চালিত স্বয়ংক্রিয় বিদ্যুৎ ব্যবস্থা
ইমরানের গবেষণার একটি বড় অংশজুড়ে রয়েছে এআই এবং ইন্টারনেট অব থিংস (IoT) ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও বুদ্ধিমান ও স্বয়ংক্রিয় করে তোলা।

Advertisement

১. নবায়নযোগ্য জ্বালানির স্মার্ট সংহতকরণ
এআই-ভিত্তিক সিমুলেশন মডেল ব্যবহার করে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে এমন একটি সংহতকরণ সীমা নির্ধারণ করে, যেখানে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে থাকে, অথচ কার্বন নিঃসরণ সর্বনিম্ন থাকে।

২. আইওটি-নির্ভর সৌর বিদ্যুৎ দক্ষতা
সৌর প্যানেলে স্থাপিত সেন্সর রিয়েল-টাইমে ধুলোবালি শনাক্ত করে। প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কারের নির্দেশনা দেয় এবং সম্ভাব্য ত্রুটির আগাম পূর্বাভাস (Predictive Maintenance) প্রদান করে। এতে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বজায় থাকে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কমে।

৩. বিল্ডিং-ইন্টিগ্রেটেড ফটোভোলটাইক্স (BIPV)

তার গবেষণায় ভবনের জানালা ও সম্মুখভাগকে বিদ্যুৎ উৎপাদনকারী উপাদানে রূপান্তরের ধারণা বাস্তবায়িত হয়েছে। এআই-চালিত কন্ট্রোল সিস্টেম ভবনের বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখে, যা ভবিষ্যতের স্মার্ট সিটির ভিত্তি গড়ে তুলছে।

উন্নত সিগন্যাল প্রসেসিং ও ফল্ট শনাক্তকরণ
পাওয়ার সিস্টেমে হাই ইমপিডেন্স ফল্ট (HIF) শনাক্তকরণ একটি জটিল ও চ্যালেঞ্জিং বিষয়। ইমরানের উদ্ভাবিত পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহ (Current) ও চৌম্বক ক্ষেত্র (Magnetic Field) থেকে সংগৃহীত ডেটা বিশ্লেষণ করা হয়।

এক্ষেত্রে তিনি ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম (DWT) ব্যবহার করেছেন, যা সিগন্যালকে বিভিন্ন স্তরে বিশ্লেষণ করে সূক্ষ্ম বিচ্যুতি বা ট্রানজিয়েন্ট শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি হিলবার্ট ট্রান্সফর্মের মাধ্যমে সিগন্যালের দশা ও বিস্তার বিশ্লেষণ করা হয়।

এই প্রযুক্তি কার্যত একটি ‘ডিজিটাল স্টেথোস্কোপ’-এর মতো কাজ করে—যা অগ্নিকাণ্ড, বিদ্যুৎ অপচয় এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

‘সেলফ-হিলিং’ গ্রিড: ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থা
ইমরানের গবেষণার অন্যতম লক্ষ্য হলো স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি শনাক্ত ও সংশোধন করতে সক্ষম ‘সেলফ-হিলিং’ গ্রিড তৈরি করা। এই প্রযুক্তি বিদ্যুৎ বিভ্রাটের সময় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ বিচ্ছিন্ন করে বিকল্প লাইন সক্রিয় করতে পারে।

তার এই গবেষণালব্ধ জ্ঞান সিমেন্সের মাধ্যমে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হতে পারে।

প্রকৌশল দর্শন ও ভবিষ্যৎ লক্ষ্য
প্রকৌশলী মোঃ আল ইমরান বলেন: “প্রকৌশল মানে কেবল বর্তমান সমস্যার সমাধান নয়; এটি হলো নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে এমন একটি ব্যবস্থা তৈরি করা যা দীর্ঘস্থায়ী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। আমার লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এমন এক পাওয়ার গ্রিড তৈরি করা যা হবে নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।”

বিদ্যুৎ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রয়োগ কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়; এটি টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি ব্যবস্থার ভিত্তি নির্মাণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement
Continue Reading

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 days ago

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ...

আবাসন সংবাদ3 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ3 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

Advertisement

সর্বাধিক পঠিত