আবাসন সংবাদএডিটরস পিক

রাজউকের নতুন ড্যাপ নীতিমালা রিয়েল এস্টেট খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে

Share
Share

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের অবদান শীর্ষক গবেষণার প্রথম পর্বের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রিহ্যাব সচিবালয়ে রিয়েল এস্টেট রিসার্চ কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সুপারভাইজার ড. আমান উদ্দিন মুজাহিদ, সুপার ভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার প্রমুখ।

অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ সহ রিসার্চ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে কার্যাদেশ প্রাপ্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ এর প্রস্তুতকৃত তথ্য উপাত্তের উপর আলোচনা ও রিসার্চ সুপারভাইজারদের মন্তব্য ও পরামর্শ গ্রহণ করা হয়।

এ খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে। দ্রুত নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ এবং প্রবাসীদের রেমিট্যান্সের মতো কারণে আবাসন খাতের চাহিদা বাড়ছে, যা জিডিপিতে বড় অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। তবে, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<