আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

Share
Share

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং সাধারণ ক্রেতাদের জন্য এক ছাদের নিচে আবাসন-সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আগামী ১২ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (হোটেল ইন্টার কন্টিনেন্টাল এর উত্তর পাশে) অনুষ্ঠিত হবে ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। চার দিনব্যাপী এ মেলার আয়োজন করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের চলমান ও নতুন প্রকল্প, পণ্য ও সেবা সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবে। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে রিহ্যাব।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ক্যাটাগরির স্টল বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ স্টল দেড় লক্ষ টাকা। আর সর্বোচ্চ গোল্ড স্পন্সর ২০ লক্ষ টাকা। তবে লিংকেজ শিল্পের জন্য এই ফি সামান্য বেশি।

স্টলের পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য একাধিক ব্র্যান্ডিং ও স্পন্সরশিপ প্যাকেজও রাখা হয়েছে। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের স্পন্সরশিপ ১০ লাখ টাকা, এন্ট্রি টিকিট ও গেট ব্র্যান্ডিং ৪ লাখ টাকা, টিকিট কাউন্টার ৪ লাখ টাকা, তথ্যকেন্দ্র ৪ লাখ টাকা, দুটি প্রবেশপথ ৬ লাখ টাকা এবং সমাপনী অনুষ্ঠানের স্পন্সরশিপ ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেলার স্মরণিকায় ভেতরের পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপনের মূল্য রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

রিহ্যাব জানিয়েছে, স্টল বরাদ্দ ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। তবে প্লাটিনাম, গোল্ড স্পন্সর ও কো-স্পন্সর স্টলের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)-এর মধ্যে আবেদনপত্র, সম্মতিপত্র এবং নির্ধারিত ফি রিহ্যাবে জমা দিতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের আইডি কার্ড তথ্য, প্রকল্পের তথ্য, কোম্পানি প্রোফাইল, কোম্পানির লোগো (Adobe Illustrator Format) এবং প্রয়োজনীয় সফট কপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রিহ্যাবের মতে, সামার ফেয়ার কেবল ফ্ল্যাট বা প্লট বিক্রির একটি প্রদর্শনী নয়; বরং এটি আবাসন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে সম্ভাব্য ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প, মূল্য, হোম লোন সুবিধা, নির্মাণসামগ্রী এবং সংশ্লিষ্ট সেবার বিষয়ে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রকল্প, প্রযুক্তি ও সেবার প্রচারের মাধ্যমে বাজার সম্প্রসারণের সুযোগ পাবে।

রিহ্যাবের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবারের সামার ফেয়ারের ভেন্যু নির্বাচন করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে। ভেন্যুতে পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকায় ব্যক্তিগত গাড়িতে আগত দর্শনার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। এছাড়া শাহবাগ মেট্রোরেল স্টেশনের অদূরেই ভেন্যুটি অবস্থিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সহজেই মেলায় আসতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা। ইনডোর ভেন্যু হওয়ায় বৃষ্টি বা বৈরী আবহাওয়ার মধ্যেও নির্বিঘ্নে মেলা পরিদর্শনের সুযোগ থাকবে। সব মিলিয়ে এবারের সামার ফেয়ারকে ক্রেতা, দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য আরও আরামদায়ক, সহজগম্য ও উপভোগ্য করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রিহ্যাব।

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<