আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

Share
Share

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন আবাসিক প্রকল্প নিয়ে যাত্রা শুরু করেছে মাহিম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড।

প্রতিষ্ঠানটির নতুন প্রকল্প ‘মাহিম’স ফ্লোরিডা’র ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ যাত্রা।
গত শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এল, রোড-৫০-এর ১৪৫৭ ও ১৪৫৮ নম্বর প্লটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে মাহিম বিল্ডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবাসন খাতের বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সাবেক ও বর্তমান নেতারা।

তাঁদের মধ্যে ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট ওয়াহিদ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এবং ভাইস প্রেসিডেন্ট কায়সার ইকবাল, মো. বরকত উল্লাহ, মো. ওবায়দুল্লাহ ও ড. মো. হারুন অর রশীদ।
সভাপতিত্ব করেন মাহিম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মো. গোলাম মোস্তফা বাবুল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুমি মোস্তফা এবং পরিচালক মারিয়া মোস্তফা সাফা, মো. ইমাম হাসান, মো. ইমাম হোসেন ও মো. আবু তাহের।

প্রকল্পটি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে মো. গোলাম মোস্তফা বাবুল বলেন, গ্রাহকদের জন্য শুধু একটি ঘর তৈরি করাই তাঁদের লক্ষ্য নয়।

বরং আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে চান তাঁরা। তিনি বলেন, ‘মাহিম’স ফ্লোরিডা’ হবে আধুনিক স্থাপত্যশৈলী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রকল্প।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি রিয়েল এস্টেট মেলাও অনুষ্ঠিত হয়। সেখানে গ্রাহক ও দর্শনার্থীরা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং বুকিং সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান। বিকেল সাড়ে ৫টায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রকল্পের নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<