জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

Share
Share

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম হোল্ডিংস লিঃ আকর্ষণীয় ডিসকাউন্টে প্লট বুকিংয়ের পাশাপাশি আকর্ষণীয় সেবা প্রদান করেন।

মিলন মেলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা কোম্পানির বিভিন্ন প্রজেক্টে জমিতে বিনিয়োগের বিষয়ে নানান সুযোগ-সুবিধার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে ইতোপূর্বে ক্রয়কৃত সম্মানিত গ্রাহকদের মধ্যে বরাদ্দপত্র বিতরণ করা হয়।

আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য প্রিমিয়াম হোল্ডিং লিমিটেডের সকল প্রবাসী গ্রাহক, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। আগামীতে প্রবাসী ভাই-বোনদের সবাইকে এক সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল (রবিবার) জাপানের ১-১০-৫ চুও, মিসাতো সিটির সাইতামা প্রিফেকচারের মনোরম নিওদোরি পার্ক-এ সকাল থেকেই শুরু হয় এ আয়োজন, যা দিনব্যাপী প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।

বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় রূপ নেয়। জাপানে বসবাসরত বিভিন্ন বয়স ও পেশার বাংলাদেশিরা পরিবার-পরিজনসহ অংশ নিয়ে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ, রঙিন পোশাক, দেশীয় খাবার এবং সাংস্কৃতিক পরিবেশনার সমাহার।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং ‘পাওয়ার ভয়েস’ খ্যাত শিল্পী আরফিন রুমি। তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠানস্থলে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

মেলায় দেশীয় সংগীত, নৃত্য পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং বৈশাখী পোশাকের প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<