ড্যাপের নির্মাণ বিধিমালা জটিলতা দুই সপ্তহের মধ্যে সমাধান : রাজউক চেয়ারম্যান

Share
Share

ঢাকার ওপর চাপ কমাতে আশপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো. ছিদ্দিকুর রহমান সরকার। রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় বা ড্যাপে নির্মাণ বিধিমালা নিয়ে জটিলতা আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এছাড়া রাজধানীর আশপাশের শহরগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকার ওপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী আবাসন মেলা গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। এবারের মেলায় ২২০টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করছে। গতকাল বিকেল ৩টায় মেলার উদ্বোধন করা হয়েছে। এরপরই ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ ভিড় করতে শুরু করেছে। বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা ঢুকতে পারবেন। মেলায় একবার প্রবেশের সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা। তবে ৫বার প্রবেশের মাল্টিপল টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির মোটরবাইক প্রদর্শনীর জন্য ভ্রাম্যমাণ স্টলও রয়েছে। তরুণ বাইক প্রেমীরা ভীড় করছে তাদের পছন্দের বাইক বেছে নিতে।

এবারের রিহ্যাব মেলায় গোল্ড স্পনসর হয়েছে ক্রিডেন্স হাউজিং, শেল্টেক্, ট্রপিক্যাল হোমস, র‌্যাংগস প্রপার্টিজ ও নাভানা রিয়েল এস্টেট। কো-স্পনসর হিসেবে রয়েছে ১৮টি আবাসন প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে-এবিসি রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট, অ্যাশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট, ক¤িপ্রহেনসিভ হোল্ডিংস, ইস্টার্ন হাউজিং, ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট, অনওয়ার্ড ডেভেলপমেন্ট, প্লাটিনাম হোল্ডিংস, পূর্বাচল প্রবাসী পল্লী, র‌্যানকন রিয়েল এস্টেট, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, সেনাকল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সুবর্ণ ভ‚মি হাউজিং, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।

গত বছর নির্বাচনের কারণে রিহ্যাব মেলা হয়নি। ফলে দুই বছর পর এবার আবাসন মেলা হচ্ছে। মেলা উপলক্ষে সংগঠনটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন প্রতিষ্ঠান ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এ ছাড়া চট্টগ্রামে ১৫টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি; যুক্তরাজ্য, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে এবং দুবাইতে দুটি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশ ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন-দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন। আবার এ ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভ‚মিকা পালন করে চলেছে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<