আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

জায়গা থাকলে ১০০ তলা পর্যন্ত ভবন করা যাবে: রাজউক

Share
Share

পর্যাপ্ত জায়গা থাকলে ১০০ তলা পর্যন্ত ভবন উঁচু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার (অব.)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজউক সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হচ্ছে। ফারের মান বাড়ানো হয়েছে। এখন যত বড় প্লট হবে তত বড় ভবন হবে। জায়গা থাকলে ১০০ তলা করার অনুমতি দেওয়া হবে। ড্যাপ রিভিউ কমিটি করা হয়েছে। মন্ত্রণালয়ে আছে, আশা করি এক মাসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।

সিদ্দিকুর রহমান সরকার বলেন, বিধিমালা সংশোধন করা হচ্ছে। এই বিধিমালায় জলাশয়ে ভবন করার সুযোগ নেই। ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে ২০ ফুট রাস্তা থাকতে হবে। এর নিচে হলে ভবনের অনুমোদন দেওয়া হবে না। আর যেগুলো ভবন নির্মাণে আংশিক অনিয়ম ঘটিয়েছে সেগুলো বিধানের মাধ্যমে আর্থিক জরিমানার মাধ্যমে সংযুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। রাজউক এলাকায় ৯৬ শতাংশ ভবন নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ হয়েছে। এরমধ্যে অধিকাংশ ভবনই পুরোনো। এছাড়াও কিছু ভবন নিয়ম বহির্ভূতভাবে হয়েছে। তবে যেগুলো বেশি আইন ভঙ্গ করেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিদ্দিকুর রহমান বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজউকের অবস্থান জিরো টলারেন্স। ইতিমধ্যে একজন পরিচালকসহ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

সভায় রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য (উন্নয় নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশিদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রধান স্থপতি মোস্তাক আহমেদ, ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনের নান্দনিকতায় দেশীয় টাইলসের বিপ্লব

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে একের পর এক মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আধুনিক কন্ডোমিনিয়াম...

<