আবাসন সংবাদ

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর আলম ও সুমন চৌধুরী

Share
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সিআইপি) ও সেক্রেটারি জেনারেল পদে সুমন চৌধুরী নির্বাচিত | ছবি: সংগৃহীত
Share

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সিআইপি) ও সেক্রেটারি জেনারেল পদে সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ শহিদউল্লাহ; ভাইস প্রেসিডেন্ট পদে মো. আবদুস সালাম, মো. আবুল কালাম ও মারুফ মহসিন; জয়েন্ট সেক্রেটারি পদে আশরাফ সিদ্দিকী ও সৌমিত্র মুৎসুদ্দি; ফাইন্যান্স ডিরেক্টর পদে মো. সাইফুর রহমান খোকন; ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর পদে শাহরিয়ার জাহান; অর্গানাইজিং ডিরেক্টর পদে মোহাম্মদ সারোয়ার আলম ও পাবলিসিটি ডিরেক্টর পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরাঈল, মো. শাহজাহান, মো. আতিকুর রহমান ও সায়ান সিরাজ।

স্টিল একটি ভারী শিল্প এবং এটি দেশের অন্যতম প্রধান শিল্প খাত হিসেবে বিবেচিত। আবাসন নির্মাণসহ সব অবকাঠামো উন্নয়নে স্টিল একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ উপাদান। স্টিলকে বলা হয় ভবন ও অবকাঠামোর মেরুদণ্ড। স্টিল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে স্বয়ংসম্পূর্ণ এবং এই স্টিল বিশ্বমানের।

দেশের প্রায় সব মেগা প্রজেক্টে বর্তমানে বাংলাদেশের স্টিলই ব্যবহৃত হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে বাংলাদেশ এখন বহির্বিশ্বেও স্টিল রপ্তানি শুরু করেছে। এই স্টিল শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২২ এবং ২০২২-২৩ সালের দ্বিবার্ষিক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন মানোয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল ছিলেন মুহাম্মদ শহিদউল্লাহ।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<