আগামীর বাংলাদেশ বিনির্মাণের ভাবনা নিয়ে শুরু ‘নেক্সট ৫০’

Share
Share

বাংলাদেশ নিজস্ব নানা উন্নয়নের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। এগিয়ে চলার এই গতি অব্যাহত রেখে আগামী ৫০ বছরের পরিক্রমা কেমন হবে, তা ভাবছেন দেশের একদল খ্যাতনামা স্থপতি,পরিকল্পনাবিদ ও গবেষক। শাহ সিমেন্টের সঙ্গে স্থপতি, স্থাপত্যের শিক্ষার্থী ও সৃজনশীল ব্যক্তিদের প্ল্যাটফর্ম কনটেক্সট বিডি এবং ওপেন স্টুডিও যৌথভাবে আয়োজন করেছে ‘নেক্সট ৫০’ । মূলত আগামীর বাংলাদেশকে নিয়ে গবেষণা ও বাস্তবায়নের একটি সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে তারা। যার আনুষ্ঠানিক সূচনা ‘নেক্সট ফিফটি-কানেকটিং বাংলাদেশ’-এর মাধ্যমে।

দেশের ভবিষ্যৎ স্থাপত্য ও পরিকল্পনার ধারণা নিয়ে গবেষণা করছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ধরনের রূপকল্প তৈরির কাজ এটিই প্রথম। এতে দেশ-বিদেশের স্থপতিদের ভাবনাগুলো একটি বই আকারে সংকলন করা হচ্ছে। পাশাপাশি থাকছে ওয়েবসাইট ও বিভিন্ন অংশগ্রহণমূলক উদ্যোগ। বিশ্বের ১৩টি দেশ থেকে বিশেষজ্ঞরা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। বাংলাদেশের ১৪টি এবং বিভিন্ন দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়সহ ৮টি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে স্থপতি ও গবেষকেরা তাঁদের প্রবন্ধ জমা দিয়েছেন নেক্সট ৫০–এর প্রথম প্রকাশনায়।

দেশের দেড় শতাধিক স্থপতি ও পরিকল্পনাবিদকে নিয়ে ২১ মার্চ রাজধানীর একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নেক্সট ৫০–এর আনুষ্ঠানিক সূচনা হলো, পাশাপাশি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শাহ্ সিমেন্টের পক্ষে আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী সম্মিলিতভাবে এই প্রয়াসগুলো নিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানান।

নেক্সট ফিফটি কালেকটিভ ফিউচার প্রকাশনার এডিটরিয়াল প্যানেলের প্রধান ফুয়াদ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আবু সায়ীদ এম আহমেদ, অধ্যাপক ইশরাত ইসলাম, অধ্যাপক জাকিউল ইসলাম ও অধ্যাপক জয়নাব ফারুকী আলী। তাদের আলোচনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশগত দিকগুলোর পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের দিকগুলোও প্রাধান্য পায়। পাশাপাশি নগর ও অঞ্চলের পরিকল্পনার নানা সংকট, সীমাবদ্ধতা, সম্ভাবনা ও স্থাপত্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি নিয়েও কথা বলেন তাঁরা।

অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন স্টুডিওর স্থপতি তানজিল শফিক ও কনটেক্সট বিডির পক্ষে স্থপতি সাইমুম কবির তাঁদের পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন। বছরব্যাপী নেক্সট ৫০ আউটরিচ প্রোগ্রামে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতা, সিম্পোজিয়াম, অ্যাওয়ার্ড, এক্সিবিশন অন্তর্ভুক্ত থাকবে। পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে শাহ্ সিমেন্ট।

Share

Don't Miss

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে...

রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, গণনা চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর...

Related Articles

শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্‌টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্‌টে্‌ক আবাসন মেলা ২০২৬’।...

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিএলডিএ’র

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন...

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ...

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

<