হজ পালনে সৌদির আবাসন নিবন্ধন শুরু

Share
হজ পালনে সৌদির আবাসন নিবন্ধন শুরু
ছবি: সংগৃহীত
Share

আগামী বছরের জন্য হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, শনিবার থেকে মদিনায় হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু হয়। শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাজিদের আবাসন সংক্রান্ত সৌদি কমিটি জানিয়েছে, রোববার থেকে মদিনায় আবাসনের অনুমতির জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়। আগামী বছর হজের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আবাসন সংক্রান্ত এ কমিটি জমির মালিক ও বিনিয়োগকারীদেরকে হাজিদের আবাসন সংক্রান্ত অনুমোদনের জন্য সকল শর্ত ও মানদণ্ড পূরণের জন্য আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশন চলাকালে সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তথা আরবি হিজরি ১৪৪৬ ক্যালেন্ডারের প্রথম দিন থেকে এ সব প্রক্রিয়া শুরু হবে, যা রজব মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে। এ মাসটি আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস।

সৌদি আরব জানিয়েছে, সদ্য সমাপ্ত হজের মৌসুমে সারাবিশ্ব থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন। এ সব মুসল্লিদের মধ্যে ১৬ লাখই সৌদির বাইরে বিভিন্ন দেশের নাগরিক। এ ছাড়া এবছর হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। এজন্য বৈধভাবে হজের ভিসা ও অনুমোদনহীন ভ্রমণ বন্ধ করার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<