আবাসন সংবাদ

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

Share
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

তিনি নবগঠিত প্যানেল ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’-এর হয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এই প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল।

মো. শেখ সাদীসহ এই প্যানেলে সহ-সভাপতি পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রাজ্জাক, আবু খালেদ মো. বরকতুল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশীদ ও নূর উদ্দিন আহমেদ।

গত রিহ্যাব নির্বাচনে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরিচালক হিসেবে জয়ী হয়েছিলেন মো. শেখ সাদী। বিগত মেয়াদে সাধারণ সদস্যদের অধিকার রক্ষা এবং আবাসন খাতের উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা প্রশংসিত হয়।

সেই ধারাবাহিকতায় এবার তিনি সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে আবাসন খাতকে আরও আধুনিক, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

মো. শেখ সাদী বলেন, “আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসন এবং সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় আমরা একটি শক্তিশালী টিম নিয়ে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ গঠন করেছি। আমাদের লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা এবং রিহ্যাবকে একটি স্মার্ট সংগঠনে রূপান্তর করা। বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আবারও সদস্যদের সেবা করার সুযোগ চাই।”

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছেন। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি আবাসন ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<