আবাসন সংবাদএডিটরস পিক

একের পর এক শপিংমল নির্মাণ করছে মালয়েশিয়া, কিন্তু আসছে না ক্রেতা

Share
একের পর এক শপিংমল নির্মাণ করছে মালয়েশিয়া, কিন্তু আসছে না ক্রেতা
ছবি: সংগৃহীত
Share

দ্রুতগতিতে একের পর এক শপিংমল নির্মিত হচ্ছে মালয়েশিয়ায়। তবে এসব শপিংমল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। কুয়ালালামপুরের কাছে থ্রি দামানসারা মলের কম্পিউটারের দোকানের মালিক গোহ সুক লাম বলেন, তার দোকানে খুব বেশি ক্রেতার আগমন নেই, যা দেশটির খুচরা বিক্রেতাদের একটি সাধারণ সমস্যা।

প্রায় ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার মালয়েশিয়ায় ২০২৩ সালের শেষ নাগাদ ১ হাজারেও বেশি শপিং কমপ্লেক্স ছিল, যার মধ্যে রয়েছে মল, আর্কেড এবং হাইপারমার্কেট। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই রাজধানী কুয়ালালামপুরে। প্রধান শপিংমলগুলোয় সাধারণত মানুষের ভিড় চোখে পড়ে। আবার কম জনপ্রিয়গুলোতেও কেনাকাটায় হয় প্রতিযোগিতা।

গ্লো দামানসারার মতো ভাসমান ও কম জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবশ্য বিভিন্ন ক্ষেত্রেই সৃজনশীল কৌশল গ্রহণ করে থাকে। তবে অনেক শপিংমলের অবস্থাই বেশ নাজুক। অবস্থান সুবিধাজনক না হওয়ায় এবং বাজারে পণ্যের প্রাচুর্যের কারণে ভিড় টানতে ব্যর্থ হচ্ছে এসব শপিংমল। খাদ্য ও পানীয়ের আউটলেটগুলোই মূলত হয়ে উঠেছে এসব শপিংমলে মানুষের যাতায়াতের অন্যতম কারণ। এসব খাবারের দোকান শপিংমলগুলোর প্রায় ৩০ শতাংশ ইজারা দেয়া জায়গা নিয়ে আছে, যা এক দশক আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

হারটামাস শপিং সেন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেস্তোরাঁ মালিক বলেছেন যে, কেবলমাত্র সঠিকভাবে নির্মিত শপিংমলেই ব্যবসা হবে। তিনি বলেন, ডেভেলপার যদি ভালোভাবে কাজ না করে, তবে আপনি আপনার কাস্টমারদের আকর্ষণ করতে পারবেন না। সূত্র: আল জাজিরা।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<