আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

আজ থেকে শুরু ১৯তম জাতীয় ফার্নিচার মেলা

Share
Share

দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করা হবে।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত এ মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা (হল ০১) এবং পুষ্পগুচ্ছ (হল ০২)-এ।

৩০টি দেশীয় ফার্নিচার ব্রান্ড কোম্পানির অংশগ্রহনে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ দিন ব্যাপি এই মেলায় থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। প্রতিবারের মত চিত্রাঙ্কনের বিশেষ আকর্ষণতো থাকছেই। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হবে।

মেলা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল বলেন, আমাদের এক সময় বিদেশ থেকে ফার্নিচার আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ফার্নিচার রপ্তানি করতে পারছি। এটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। দেশের ফার্নিচার শিল্প নিয়ে আরও বেশি মিডিয়ায় প্রচারের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত জাতীয় ফার্নিচার মেলার ১৯তম আসরে ফার্নিচারের পাশাপাশি থাকবে ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও।

মেলায় হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<