আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক আরও যারা নির্বাচিত হলেন

Share
Share

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে “প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ” থেকে প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল ও সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। পরে কিছুটা বিলম্বে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টা ৩২ মিনিটে। পরে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে রাত ১টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে ২৯টি পদে আরও যারা নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে অনুযায়ী প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পেয়েছেন ২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। অর্থাৎ, ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আলী আফজাল।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তুমুল প্রতিযোগিতা হয়েছে। এই পদে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী আব্দুর রাজ্জাক মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হন৷ তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১৪ ভোট পান।

‎এছাড়াও ২৫০ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (১) পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট (২) পদে আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট (৩) পদে ২৩৪ ভোট পেয়ে এএফএম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ নির্বাচিত হয়েছেন। ২৬২ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ এবং চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎ঢাকা থেকে ২০ পরিচালক নির্বাচিত
‎ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

‎নির্বাচনে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট।

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছেন এ. জেড. এম. কামরুদ্দিন (২৯৮), ক্যাপ্টেন মো. শাহ আলম (২৯৩), মো. খাজা নাজিবুল্লাহ (২৯৩), শেখ কামাল (২৯১), মো. এমদাদুল হুসাইন সোহেল (২৯০), ডা. এন. জোহা (২৮৯) ও প্রফেসর মো. ফারুক আহমদ (২৮০)।

‎এ ছাড়া ১১তম থেকে ২০তম স্থান পর্যন্ত নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসাইন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার।
গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। পরে কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টা ৩২ মিনিটে। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। এর মধ্যে ঢাকা অঞ্চল থেকে ভোট দিয়েছে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। এরপর ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়। এ সময় ভোট গণনায় কারা উপস্থিত থাকবেন, এ নিয়ে আলোচনায় ভোট গণনা শুরু করতে দেরি হয়।

‎রিহ্যাবের এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগারণ নামে তিনটি প্যানেল ছিল। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন।

নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপটে রিহ্যাবের এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে খাতটির নীতি সহায়তা, বিনিয়োগ পরিবেশ ও বাজার স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ভোটারের মধ্যে ৫১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যদিকে, চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোট দেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৮৫ শতাংশ।

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিযোগিতা হচ্ছে—আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। এর পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হলেও ২০২৪ সালে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে।

Share

Don't Miss

ড্যাপ সংশোধনীতে ফ্লোর ইউনিটও বেড়েছে দ্বিগুণেরও বেশি: জেনে নিন কোন এলাকায় কত

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫-এর চূড়ান্ত সংশোধনীতে ভবনের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ফ্লোর ইউনিটের সংখ্যাও বেড়েছে, অনেক জায়গায় যা দ্বিগুণেরও বেশি।  ঢাকার অধিকাংশ এলাকায়...

ড্যাপ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন

ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এই অনুমোদনের ভিত্তিতে শিগগিরই ড্যাপ...

Related Articles

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং...

রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, গণনা চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা...

উৎসবমুখর পরিবেশে রিহ্যাব নির্বাচন চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা...

রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুব

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক...

<