৫৬২টি অ্যাপার্টমেন্ট আনছে এসইএল

Share
Share

শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) প্রতিষ্ঠা চার দশক আগে ১৯৮৩ সালে। সেই থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫৩টি প্রকল্পের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

এ বছর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলায় মোট ৫৮টি প্রকল্প প্রদর্শন করছে এসইএল। এসব প্রকল্পে মোট ৫৬২টি অ্যাপার্টমেন্ট বিক্রয়যোগ্য। অর্থাৎ গ্রাহকেরা চাইলে মেলা চলাকালে বা আগে-পরে এসব অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। মেলা থেকে বিশেষ অফারে এসব অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ক্রেতারা।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের প্রকল্পগুলো ঢাকার জলসিঁড়ি, ধানমন্ডি, ইস্কাটন, কলাবাগান, মালিবাগ, উত্তরা, বসুন্ধরা, মগবাজার, শ্যামলী, মোহাম্মদপুর, তেজগাঁও, ইন্দিরা রোড, হাজারীবাগ, গেন্ডারিয়া, চামেলীবাগ, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, সাভার ও কুমিল্লায় অবস্থিত। এসব প্রকল্পের অ্যাপার্টমেন্টের আকার ৮২৩ থেকে ৪ হাজার ৩৮ বর্গফুট।

ধানমন্ডির নতুন ১৬ নম্বর (পুরোনো ২৭) রোডে ২০ একর জায়গায় এসইএল সুফী স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবন করছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স। ২০২৫ সালের এপ্রিলে এটির কাজ শেষ হওয়ার কথা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<