আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স

Share
Share

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫ এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ ‘প্লট ফার্মিং’ অর্জন করেছে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স। ভিন্ন ধারার কাজের মাধ্যমে দেশের আবাসন প্রকল্পের টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে স্বপ্নধরা।

ম্যাডস্টার প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে জমা পড়েছিল ২০,০০০-এরও বেশি কাজ। ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি এসডিজি (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস): সাসটেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটেগরিতে গ্র‍্যান্ড প্রিক্স ও গোল্ড বিজয়ী হয়। এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব।

‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকরা পেয়েছে চাষ করার সুযোগ, হচ্ছেন লাভবান, জমির মালিকরা পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পেয়েছে নিজের আশপাশের জমিতেই উৎপাদিত তাজা শাকসবজি। শতাব্দীপ্রাচীন ‘বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই প্রজেক্ট।

অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে স্বপ্নধরা প্রমাণ করেছে, শহরায়ণ ও কৃষি একসাথে এগোতে পারে। প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ। এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও এক বড় অর্জন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<