ইসাবের সভাপতি জহির, মহাসচিব মাহমুদুর রশিদ

Share
Share

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) ২০২১-২৩ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাফেস্কো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বাবর এবং গ্রাসহোপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মাধ্যমে সম্প্রতি ২০২১-২৩ মেয়াদে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

জ্যেষ্ঠ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মর্গেন ইন্টারন্যাশনালের সিইও মো. নিয়াজ আলী চিশতী।

অন্যান্য সহ-সভাপতি হলেন- অলিম্পিয়া ফায়ার প্রোটেকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহজাহান, আসগর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মতিন খান ও জেনেসিস টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহমুদ।

নতুন কমিটিতে জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্টিগ্রেটেড সেফটি অ্যান্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ-ই-খোদা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সোশাইন মার্কেটিং কোম্পানির সিইও মো. কবির হোসেন সহকারী সম্পাদক, এন. ইসলাম ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরিচালকরা হলেন- সিম্যানটেক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, গুরাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুর রহমান, লুমিনাস অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. নূর-নবী এবং গুরাবা টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. আল-এমরান হোসেন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

রিহ্যাব নেতাদের উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শন

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা...

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

<