ইটভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে ঢাকা: গণপূর্তমন্ত্রী

Share
Share

ঢাকার চারপাশে গড়ে ওঠা ইটভাটা থেকে নির্গত ধোয়ার কারণে ঢাকা শহরের বায়ু দূষিত হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মানিকগঞ্জে পরিবেশবান্ধব ইট উৎপাদন কারখানার উদ্বোধন শেষে এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ইটভাটায় মাটি পুড়িয়ে ইট তৈরির কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পোড়া ইট পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

রাজধানী ঢাকার চারপাশে অসংখ্য ইটভাটা গড়ে উঠেছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব ভটা নির্গত ধোয়ার কারণে ঢাকা শহর সবচেয়ে বেশি দূষিত হচ্ছে।

এ অবস্থার উত্তরণে পোড়া মাটির ইটের পরিবর্তে সরকার পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারে জোর দিচ্ছে জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশের সুরক্ষায় নির্মাণকাজে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহার করতে হবে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<