অর্থ ও বাণিজ্যস্পটলাইট

হংকংয়ের আবাসন খাতে মন্দার আভাস

Share
মন্দার আভাস হংকংয়ের আবাসন খাতে
ছবি: সংগৃহীত
Share

হংকংয়ের আবাসন খাত মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এ মন্দা চক্রাকার বা কাঠামোগত নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে উচ্চ সুদহার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখায় চলতি বছরে হংকংয়ে বাড়ির দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস।

এসঅ্যান্ডপি গ্লোবালের শীর্ষ এ কর্মকর্তার মতে, ক্রেতাদের চাহিদা সংকোচনের অন্যতম প্রধান কারণ হলো বর্ধিত সুদহার। এ পরিস্থিতি স্বাভাবিক হলেই হংকংয়ের আবাসন খাতে স্থিতিশীলতা আসবে বলে আশা করা যায়।

অঞ্চলটির কেন্দ্রীয় ব্যাংক দ্য হংকং মনিটারি অথরিটি সাম্প্রতিক বছরে একাধিকবার সুদহার বাড়িয়েছে। ২০২২ সালের মার্চ থেকে এ সংখ্যা ১১ বার। বর্তমানে সুদহার এমন পর্যায়ে রয়েছে, যা সর্বশেষ ২০০৭ সালের সেপ্টেম্বরে দেখা গিয়েছিল। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের সঙ্গে মিল রেখে সুদহার বাড়িয়েছে হংকং।

গত মাসে নতুন বাজেট ঘোষণার সময় চীনের প্রশাসনিক অঞ্চলটির অর্থমন্ত্রী পল চ্যান মো-পো সম্পত্তি কেনাবেচার ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ বাতিল করেন। ওই সময় তিনি জানান, অঞ্চলটির আর্থিক অবস্থার উন্নতি করাই নতুন বাজেটের লক্ষ্য।

বিধিনিষেধ বাতিলের ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন হংকংয়ে বাড়ির দাম টানা নবম মাসের মতো কমেছে। বাতিল হওয়া বিধিনিষেধের প্রথমটি হলো বায়ার্স স্ট্যাম্প ডিউটির বাধ্যবাধকতা, যা আগে অস্থায়ী বাসিন্দাদের বাড়ি কেনার ক্ষেত্রে নেয়া হতো। দ্বিতীয়টি ছিল নিউ রেসিডেন্সিয়াল স্ট্যাম্প ডিউটি, যা দ্বিতীয় বাড়ি কেনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আর তৃতীয়টি হচ্ছে স্পেশাল স্ট্যাম্প ডিউটি। এ নিয়ম অনুসারে, বাড়ির মালিক যদি দুই বছরের মধ্যে বাড়ি বিক্রি করেন তবে তাকে আলাদা কোনো শুল্ক দিতে হবে না।

এসঅ্যান্ডপি জানিয়েছে, আগামী তিন বছরে প্রাথমিক আবাসিক বাড়ির ইউনিটের সরবরাহ প্রায় এক লাখে পৌঁছাতে পারে, যা ২০১৫-২১ সাল পর্যন্ত ৮০ হাজার থেকে এক লাখ ইউনিটের মধ্যে ছিল। বাজারের এ পরিস্থিতি দেখে উইলসন লিং পূর্বাভাস করেছেন, চলতি বছর সম্ভবত ৫-১০ শতাংশ বাড়ির দাম কমতে পারে। ‍সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়ন ও আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানোর দাবি

আসন্ন জাতীয় বাজেটে উদ্যোক্তা বান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় রাজস্ব...

<