অর্থ ও বাণিজ্যএডিটরস পিকস্পটলাইট

মাউন্ট ফুজির ছবি তুলতে গিয়ে বাধায় পড়ছেন পর্যটকরা

Share
মাউন্ট ফুজির ছবি তুলতে গিয়ে বাধায় পড়ছেন পর্যটকরা
ছবি: সংগৃহীত
Share

জাপানের ফুজি পর্বতকে পেছনে রেখে সেখানকার একটি দোকানের সামনে ছবি তোলা সম্প্রতি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাসিন্দাদের অসন্তোষের মুখে জায়গাটিতে পর্দা টাঙিয়ে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। কারণ ছবি তুলতে গিয়ে যানজট বাঁধিয়ে দিচ্ছিলেন দেশী-বিদেশী পর্যটকরা।

ভালো ছবি পেতে স্থানীয়দের বাড়ি ও বাগানে ঢুকে পড়ছেন তারা। এতে বসবাসের পরিবেশই বিঘ্ন হচ্ছে না, জাপানিদের জীবনযাত্রা ও পরিবহন ব্যয় বাড়ছে। জনসমাগম সীমিত করতে চলতি সপ্তাহে ফুজি পর্বতে আরোহণের ফি বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। এছাড়া আরোহণের ক্ষেত্রে অনলাইন নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে দেশটির অন্যান্য স্থান ঘুরে দেখতে পর্যটকদের উৎসাহিত করা হচ্ছে। কভিড-১৯ মহামারীর কারণে ভিড় কমার পর সাম্প্রতিক সময়ে জাপানে পর্যটকের ঢল নেমেছে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম পড়ে যাওয়ায় দেশটিতে ভ্রমণ ব্যয়ও কমেছে। ফলে সূর্যোদয়ের দেশ ঘুরে দেখতে আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন পর্যটকরা।

সরকারি হিসাবমতে, চলতি বছরের শুরুতেই প্রায় ১ কোটি ১৬ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। করোনার আগে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পর্যটকরাই বেশি জাপানে আসতেন। বর্তমানে সে তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ফিলিপাইনের পর্যটকরা। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<