সিটি কর্পোরেশনের পরিদর্শনে থাকবে রিহ্যাব প্রতিনিধি

Share
সিটি কর্পোরেশনের পরিদর্শনে থাকবে রিহ্যাব প্রতিনিধি
ছবি: সংগৃহীত
Share

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু মশা এবং ভবন সংক্রান্ত যেকোন পরিদর্শনে একজন করে রিহ্যাব প্রতিনিধি উপস্থিত থাকবেন।

২১ মে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে কেন্দ্রীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া এবং পরিচালক মো. মোবারক হোসেন প্রতিনিধিত্ব করেন।

সভায় রিহ্যাব-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন, আমাদের রিহ্যাব-এর মেম্বররা প্রশাসনের আইন-কানুন যথাযথভাবে মেনে চলেন। কিন্তু আমাদের মেম্বার-এর বাহিরে অনেক ডেভেলপার (রিহ্যাব সদস্য নয়) প্রতিষ্ঠান আছে যারা কোন আইন কানুন এর ধার ধারেন না। তাদের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তারই আলোকে তিনি সিটি কর্পোরেশনের পরিদর্শনে রিহ্যাব এর একজন প্রতিনিধি রাখার দাবি জানান।

তার দাবির প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সিটি কর্পোরেশনের ১০টি জোনের প্রতিটিতে একজন করে রিহ্যাব প্রতিনিধি উপস্থিত থাকবেন এমন কথা উল্লেখ করেন।

একজন রিহ্যাব মেম্বার বলেন, এই ধরনের পরিদর্শন বা অভিযানে রিহ্যাব এর প্রতিনিধি থাকলে হয়রানি কমবে এবং রিহ্যাব মেম্বাররা সচেতন হবে।

অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মো. আলতাব হোসাইন, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, বর্ডার গার্ড হাসপাতাল ঢাকার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আশরাফ রুবেল, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাফিজ আহমেদ, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মাহফুজুল হক সহ ঢাকা ওয়াসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<