মালদ্বীপের চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে

Share
মালদ্বীপের চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে
ছবি: সংগৃহীত
Share

মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলোয় আয়েশি জীবনযাপনের সব উপকরণ মজুদ থাকে, এটা সবারই জানা। আর নীলাভ জলরাশি ও সমুদ্রের দৃশ্য যাদের টানে, তাদের তো বাহুল্যের দরকার পড়ে না! তবে কিছু ক্ষেত্রে সময়ের নতুন অভিজ্ঞতাও পান অতিথিরা। যাকে বলা হয় ‘আইল্যান্ড টাইম’। এটি রূপক অর্থে নয়, দেশটির কিছু রিসোর্টে অতিথিদের বিশ্রাম ও দ্বীপে কাটানো সময়ের নতুন মাত্রা দেয় এ আলাদা টাইম জোন।

দ্বীপরাষ্ট্রটির অনেক রিসোর্ট অফিশিয়াল টাইম জোনের থেকে অন্তত ১ ঘণ্টা এগিয়ে থাকে, যা গ্রিনিচ গড় সময়ের থেকে প্রায় ৫ ঘণ্টা এগিয়ে।

এ বিষয়ে জেডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার জেনারেল ম্যানেজার মোহিত ডেম্বলা বলেন, ‘ইচ্ছাকৃত এ টাইম জোন একটি চিন্তাশীল সংযোজন, যা অতিথিদের অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ সহজ হয়।’

ম্যারিয়ট গ্রুপের অধীনে মালদ্বীপে চারটি রিসোর্ট রয়েছে। এগুলো হলো সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্ট, ওয়েস্টিন মালদ্বীপ মিরিয়ানধু রিসোর্ট অ্যান্ড রিটজ-কার্লটন মালদ্বীপ ও ফারি আইল্যান্ড। চারটি রিসোর্টই নিজস্ব টাইম জোন অনুসরণ করে।

সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক ঝিলাহ ভেগো বলেন, ‘‌মালদ্বীপের বেশির ভাগ রিসোর্ট যেহেতু ব্যক্তিগত দ্বীপে অবস্থিত এবং অধিকাংশই মূল ভূখণ্ড মালে থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। ফলে বেশির ভাগই তাদের নিজস্ব নিয়ম অনুসারে পরিচালিত হয়। এর মধ্যে একটি হলো স্বতন্ত্র ‘‌‘‌আইল্যান্ড টাইম’’। এতে ভ্রমণকারীরা দিনের আলোয় অতিরিক্ত পরিষেবা ঘণ্টার সুবিধা পেতে পারেন।’ সূত্র: সিএনএন।

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<