অর্থ ও বাণিজ্য

সমবায় সমিতিগুলোকে দেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

Share
সমবায় সমিতিগুলোকে দেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর
ছবি: সংগৃহীত
Share

সমবায় সমিতিগুলোকে দেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ‘কোনো সমবায় সমিতি পর্যটন শিল্পে বিনিয়োগ করলে তাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘সমবায় সমিতিগুলো বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতের বিভিন্ন বিষয়ে বিনিয়োগ করতে পারে। এতে যেমন সমিতিগুলোর আয় বৃদ্ধি পাবে, অপরদিকে তারা দেশের পর্যটন শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে।’

মুহাম্মদ ফারুক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশের প্রচলিত সব আইনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছেন। তার অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সমবায় সম্পর্কিত আইন ও বিধি রিভিউ করার যে উদ্যোগ নিয়েছে, তা একটি ভালো উদ্যোগ। আশা করি এ আইন রিভিউ হওয়ার পর তা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আরো বৃদ্ধি করবে।’

মন্ত্রী বলেন, ‘সমবায় সমিতি ভালোভাবে চলার জন্য এর প্রত্যেক সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমিতিগুলোকে সফল করতে হলে এর সদস্য ও তাদের সন্তানদের মধ্য থেকে উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সফলতা দেখে অন্যরাও সমবায় সম্পর্কে আগ্রহী হবেন। এ সমিতি শুধু এর সদস্যদের আবাসনের ব্যবস্থাই করছে না, পাশাপাশি এর সদস্যদের সন্তানকে উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল স্থাপন ও আয় বৃদ্ধিকারী বিভিন্ন প্রকল্পে তারা বিনিয়োগ করেছেন। পর্যটন শিল্পের বিভিন্ন খাতেও তাদের বিনিয়োগ রয়েছে।

দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি অগাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান ও অনিমা মুক্তি গোমেজ।

Share

Don't Miss

দলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়

যেকোনো দলিল লিখতে হয় আইনে বলে দেওয়া নির্দিষ্ট পদ্ধতি মেনে। বিশেষ করে সাফকবলা, হেবা বা দানপত্র দলিল, বায়না দলিল, আমমোক্তার দলিলসহ অন্যান্য জমিজমাসংক্রান্ত...

সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প

বাংলাদেশের আবাসন খাতে আবারও বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেড-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি নামে দুটি প্রকল্পের...

Related Articles

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময়...

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ।...

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো...

<