অর্থ ও বাণিজ্যএডিটরস পিকপ্রধান প্রতিবেদন

রাষ্ট্রীয় সহায়তায় আবাসন বিক্রি বেড়েছে চীনে

Share
রাষ্ট্রীয় সহায়তায় আবাসন বিক্রি বেড়েছে চীনে
ছবি: সংগৃহীত
Share

চলতি বছরের মে মাসে চীনের শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বিক্রি বেড়েছে। আগের মাস এপ্রিলের তুলনায় খাতটিতে ডেভেলপারদের বিক্রি বেড়েছে ৪ শতাংশ। খাতটিতে বিক্রি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে সরকারি সহায়তা প্রোগ্রাম।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকারি সহায়তা প্রোগ্রামের মাধ্যমে ডেভেলপারদের অবিক্রীত বাড়িগুলো কেনার বন্দোবস্ত করার পর ৪ শতাংশ বৃদ্ধি তুলনামূলক কম বৃদ্ধি।

সম্প্রতি প্রকাশিত বাড়ি বিক্রির মাসিক তথ্যানুসারে, ২০টি প্রধান ডেভেলপারের মধ্যে মাত্র ১১ মিলিয়ন বর্গমিটারের বেশি রিয়েল এস্টেট বিক্রি হয়েছিল। যদিও এ সংখ্যা এপ্রিলের মোটের চেয়ে বেশি ছিল, কিন্তু একটি এক বছর আগের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ কম।

গত মে মাসে ৪ লাখ ৪০ হাজার স্কয়ার মিটার পরিমাণ সম্পত্তি বিক্রি করেছে ক্ষতিগ্রস্ত প্রপার্টি ডেভেলপার কান্ট্রি গার্ডেন হোল্ডিংস, যা এপ্রিলের তুলনায় ২ শতাংশ বেশি।

কান্ট্রি গার্ডেনের চেয়ার ইয়াং হুইয়ান সম্প্রতি এক বৈঠকে রিয়েল এস্টেট খাতকে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, নতুন ‌রিয়েল এস্টেট নীতি থেকে এটা স্পষ্ট হয়েছে সরকার এ খাতের সুস্থ বিকাশের দিকে মনোনিবেশ করছে।

কিন্তু ২০২৩ সালের মে মাসের তুলনায় কান্ট্রি গার্ডেনের বিক্রির পরিমাণ ৮১ শতাংশ কমেছে, যা বার্ষিক বিক্রির তীব্র পতন গভীর করেছে। সূত্র: নিক্কেই এশিয়া।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<