অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

সৌদির জ্বালানি তেল বহির্ভূত রপ্তানি ৭৭০ কোটি ডলার ছাড়িয়েছে

Share
সৌদির জ্বালানি তেল বহির্ভূত রপ্তানি ৭৭০ কোটি ডলার ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত
Share

জ্বালানি তেল উত্তোলন, পরিশোধন ও বাজারজাতের দিক থেকে বিশ্ববাজারে সৌদি আরব বেশ পরিচিত। তবে দেশটি বর্তমানে জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এর অংশ হিসেবে জ্বালানি তেল বাদ দিয়েই সৌদির রফতানি ৭৭০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ২ শতাংশ বেশি।

সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) তথ্যানুযায়ী, এপ্রিলের তুলনায় জ্বালানি তেল বহির্ভূত খাতের রপ্তানি ২৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

অর্থনীতিতে পরিবর্তন আনার পাশাপাশি জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমানোর অংশ হিসেবে অন্যান্য খাত নিয়ে কাজ করছে সৌদি প্রশাসন। যার পরিপ্রেক্ষিতে রপ্তানিতে প্রবৃদ্ধি দেখতে পাচ্ছে দেশটি। একই সময়ে মার্চেন্ডাইজিং খাতের রফতানিও আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

সামগ্রিকভাবে দেশটির মোট রপ্তানিতে জ্বালানি তেলের প্রভাব কিছুটা কমেছে। ২০২৩ সালের মে মাসে যেখানে এর হার ছিল ৭৩ শতাংশ চলতি বছর তা ৭২ দশমিক ৪ এ নেমে এসেছে। জিএএসটিএটি জানায়, জ্বালানি তেল বহির্ভূত খাতের রপ্তানি-আমদানির হার ২০২৩ সালের ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪১ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, রাসায়নিক বিভিন্ন পণ্যের উৎপাদন জ্বালানি তেল বহির্ভূত খাতের শীর্ষে রয়েছে। মে মাসে মোট রপ্তানির ২৩ দশমিক ৮ শতাংশই ছিল রাসায়নিক পণ্য। অন্যদিকে বছরওয়ারি হিসেবে দেশটির আমদানি ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ২৪ কোটি সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে। জিএএসটিএটির তথ্যানুযায়ী, ২৬ দশমিক ৭ শতাংশ আমদানির মাধ্যমে খাতের শীর্ষে ছিল মেশিনারি, বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রাংশ। সূত্র: আরব নিউজ

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<