অর্থ ও বাণিজ্যআবাসন সংবাদ

পর্যটন শিল্পকে গতিশীল করতে চলছে ৯ দিনব্যাপী জেদ্দা সিজন

Share
পর্যটন শিল্পকে গতিশীল করতে চলছে ৯ দিনব্যাপী জেদ্দা সিজন
Share

ভিশন ২০৩০ সামনে রেখে পর্যটন শিল্পকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় চলছে ৯ দিনব্যাপী জেদ্দা সিজনের। ২৬ জুলাই থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। এতে অংশ নিয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ।

গত ২৬ জুলাই সৌদি আরব ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় পর্দা উঠে জেদ্দা সিজনের। ভারতের জনপ্রিয় শিল্পী সালমান আলী, নিকি গান্ধী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় সৌদি আরবের সবচেয়ে বড় এশিয়ান কনসার্ট। বিশাল এই আয়োজন দেখে উল্লসিত দর্শকরা।

জেদ্দা সিজনে অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান ,বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ,সুদান, শ্রীলঙ্কা , সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।

আগামী ৯ আগস্ট যৌথভাবে গান পরিবেশন করবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। বাংলাদেশের শিল্পী ইমরান, পড়শি ও ফারজানা আক্তার গান পরিবেশন করবেন।

সৌদি সরকারের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। বাংলাদেশের কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক আয়োজন দেখার অপেক্ষায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<