অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

বিএবির নেতৃত্বে পরিবর্তন এল ১৭ বছর পর, নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার

Share
Share

টানা ১৭ বছর বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন মো. নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর আজ সোমবার বিএবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং বিএবি ও এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ওই সভায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে বিএবির চেয়ারম্যান পদে ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সম্প্রতি এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে নজরুল ইসলাম মজুমদারকে রাখা হয়নি। বিএবির ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেসরকারি এ দুটি ব্যাংকের পর্ষদও ভেঙে দেয়া হয়েছে। এ কারণে বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল। এ অবস্থায় সোমবার সংগঠনটির সাধারণ সভা ডেকে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

Share

Don't Miss

ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নেতৃত্বে আরিফুল-মোসলেহ উদ্দিন

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার প্ল্যানার্স...

দুবাইয়ের রিয়েল এস্টেট জগতে সফল বাংলাদেশি উদ্যোক্তা আকিব মুনির

দুবাই, সংযুক্ত আরব আমিরাত: এক দশকেরও কম সময়ে কঠোর পরিশ্রম, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মাত্র ৩৭...

Related Articles

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন উন্মে জাহান আরজু

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর...

রিহ্যাব নির্বাচনে নতুন পরিচালক এম. ফখরুল ইসলাম

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর...

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হলেন তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে...

রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, গণনা চলছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা...

<