আবাসন সংবাদ

রূপায়ণ লেক ক্যাসল: আধুনিক স্বপ্নের আবাসন

Share
রূপায়ণ লেক ক্যাসল: আধুনিক স্বপ্নের আবাসন
Share

আজকের আধুনিক নগরজীবনে শুধু একটি বাসা কেনার স্বপ্নই যথেষ্ট নয়। সেই স্বপ্নে চাই আধুনিক সুবিধাসম্পন্ন এবং উন্নত মানের নির্মাণশৈলীর সমন্বয়। ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকে অবস্থিত ‘রূপায়ণ লেক ক্যাসল’ তেমনই একটি আবাসন প্রকল্প, যা আধুনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন।

১০৭ কাঠা জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন একটি প্রকল্প রূপায়ণ লেক ক্যাসল। প্রখ্যাত স্থপতি আব্দুল্লাহ আল ফয়সাল ও লিমনের নেতৃত্বে এই প্রকল্প ডিজাইন করা হয়েছে। ভিন্ন ধাঁচের নকশা ও আধুনিক নির্মাণ উপকরণ ব্যবহার করে নির্মিত এই প্রকল্প সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে রয়েছে ৫টি আধুনিক রেসিডেন্সিয়াল ভবন এবং একটি কমার্শিয়াল বিল্ডিং, যার ফ্ল্যাটগুলোর আয়তন ১,৪৮০ থেকে ৩,৬৪৫ বর্গফুট।

প্রকল্পটি আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা নিয়ে এসেছে। গার্ডেন, জগিং ট্র্যাক, রুফটপ সোশ্যালাইজেশন স্পেসের মতো সুবিধাগুলো প্রকল্পটির বিশেষ আকর্ষণ। এ ছাড়া ব্যাংকুয়েট হল, গেস্ট লাউঞ্জ এবং সর্বাধুনিক নিরাপত্তাব্যবস্থা রূপায়ণ লেক ক্যাসলকে একটি পূর্ণাঙ্গ আধুনিক জীবনযাপনের ঠিকানা হিসেবে উপস্থাপন করে।

এখানে পার্কিংয়ের সুব্যবস্থা, পাওয়ার ব্যাকআপ সিস্টেম এবং সিস্টেমেটিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আরও রয়েছে শিশুদের খেলার জায়গা এবং পারিবারিক বিনোদনের জন্য আলাদা সুবিধা। সবকিছু মিলিয়ে রূপায়ণ লেক ক্যাসল এমন একটি প্রকল্প, যা স্বপ্নকে বাস্তবতার রূপ দেয়।

স্বপ্নের আবাসন খুঁজছেন? রূপায়ণ লেক ক্যাসল আপনাকে সেই স্বপ্ন বাস্তবে রূপান্তর করার সুযোগ দিচ্ছে। আধুনিকতা ও আরামদায়ক জীবনযাপনের সংমিশ্রণে এটি হতে পারে আপনার আগামী দিনের স্থায়ী ঠিকানা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<