Home আবাসন সংবাদ অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

Share
Share

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোয়িশেন অব বাংলাদশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার রিহ্যাব–এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাব–এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১ মোহাম্মদ মোরশেদুল হাসান সাক্ষাৎ করেন। এসময় আলোচনায় রিহ্যাব–এর পক্ষ থেকে মন্ত্রীর কাছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আবাসন সেক্টরে ৫০ হাজার কোটি টাকার স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান, প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ হ্রাস করা ও সেকেন্ডারি ব্যবসা গড়ে তোলার জন্য রেজিস্ট্রি খরচ ন্যূনতম করাসহ আবাসন শিল্পের বিভিন্ন জটিলতা নিরসনের দাবি–উপস্থাপন করেন।

মন্ত্রী ঈদের পরে কেন্দ্রীয়ভাবে রিহ্যাব–এর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন সেক্টরের দাবি–দাওয়া সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

Related Articles

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার...

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবাসন খাতের সংগঠন...

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...