প্রিমিয়াম হোল্ডিংসের পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত

Share
প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের পিঠা উৎসব ও একক আবাসন মেলার উদ্বোধন করছেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা | ছবি: সংগৃহীত
Share

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর আয়োজনে ৪ দিনব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষ্যে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এর গুলশানের নিজস্ব কার্যালয়ে নানা আয়োজন করা হয়।

রাজধানীর প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের পিঠা উৎসব ও একক আবাসন মেলা ২৫ জানুয়ারী হইতে ২৮ জানুয়ারী পর্যন্ত প্রিমিয়াম হোল্ডিংসের গুলশান ১ এর নিজস্ব কার্যালয়ে ৪ দিন ব্যাপাী এই পিঠা উৎসব ও একক আবাসন মেলার কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা।

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। কোম্পানির পরিচালক নাজনিন আক্তারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের উপদেষ্টা নুরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম প্রমুখ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহক, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের এক মিলনমেলায় পরিনত হয়। এ আবাসন মেলায় প্রায় শতাধিক প্লট বিক্রি হয়েছে বলে জানা গেছে। শনিবার মেলায় আগত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে লটারী বিজয়ী ২২জনকে পুরস্কার দেয়া হয়।

প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, প্রতিটি মানুষের স্বপ্নে মিশে আছে একটি নিজস্ব বাসস্থানের চিন্তা। এই কাঙ্খিত লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে বেসরকারি উদ্যোক্তাগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি স্বল্প মূল্যে মানুষের স্বপ্নপূরনে সহায়তা করে। সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রাণের এই মিলন মেলা আগামীতও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তরুন এ উদ্যোক্তা।

প্রসঙ্গত, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড ২০২১ সালের সেপ্টেম্বর এ যাত্রা শুরু করে। প্রায় তিন বছরের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জনে সমর্থ হয়। বর্তমানে আবাসন এ কোম্পানিটির তিনটি প্রকল্প চালু আছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচল এর সন্নিকটে “প্রিমিয়াম টাউন” এ ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী জমি বিক্রি করছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকল্পগুলো হলো, পূর্বাচল প্রিমিয়াম টাউন, পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন ও মাওয়া রোডে প্রিমিয়াম ভ্যালী।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<