নতুন আঙিকে বার্জার পেইন্টসের ধানমন্ডি এক্সপেরিয়েন্স জোন

Share
Share

সম্প্রতি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সম্পূর্ণ নতুন আঙ্গিকে এর ধানমন্ডি এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেছে। ধানমন্ডি এক্সপেরিয়েন্স জোন ফ্ল্যাগশিপ বিপিবিএল এর পুরোনো এক্সপেরিয়েন্স জোনগুলোর মধ্যে একটি।

রাজধানীর ধানমন্ডির বিটিআই লেকপালিসেড, বাড়ি ২৩, রাস্তা ২৭ এ অবস্থিত এক্সপেরিয়েন্স জোন ফ্ল্যাগশিপ আউটলেটির নতুন আঙিকে সংস্কারের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ ফাইন্যান্স অফিসার সাজ্জাদ রহিম চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম এবং চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নাওয়াজ চৌধুরী।

এক্সপেরিয়েন্স জোন গ্রাহকদের বার্জার পণ্যগুলোকে ‘টাচ-অ্যান্ড-ফিল’-এর মাধ্যমে অভিজ্ঞতা নিতে সাহায্য করবে এবং কাঠামোর অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে উপযোগী পণ্য ব্যবহারে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে। বিপিবিএল এর সম্মানিত গ্রাহকদের শীর্ষস্থানীয় পণ্য এবং পরিষেবা প্রদানের জন্য দেশব্যাপী এর ৪০টি এক্সপেরিয়েন্স জোন রয়েছে। বার্জার এক্সপেরিয়েন্স জোন ২০০২ সাল থেকে ইল্যুশন, পেইন্টিং সার্ভিস, উড কোটিং সার্ভিস, ইন্টেরিয়র ডেকোরেশনস সার্ভিস ও পেইন্ট অ্যাপ্লিকেশন কনসালটেন্সি নিয়ে ক্রেতাদের এক্সপার্ট সলিউশন প্রদান করে আসছে।

পেইন্ট সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বার্জার দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম এবং দেশব্যাপী মানুষ তাদের বাড়ি এবং অফিসের জন্য প্রতিষ্ঠানটির পণ্য এবং সেবা ব্যবহার করে আসছেন। এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, আমরা ধানমন্ডি এক্সপেরিয়েন্স জোনটি সংস্কার করেছি যাতে আমাদের গ্রাহকদের উদ্ভাবনী এবং উন্নত প্রযুক্তিগত সেবা প্রদান করা যায়। যেহেতু, গ্রাহক সেবা একটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য, তাই বার্জার দেশের জনগণকে উচ্চমানের পণ্য ও সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ কারণেই, ধানমন্ডি শাখাকে নতুন আঙ্গিকে সাজাতে পেরে আমরা আনন্দিত। আমরা সবার জন্য অত্যাধুনিক পেইন্ট সলিউশন প্রদানে সচেষ্ট থাকব।

গ্রাহকেরা এখন নতুন ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ -এ যেতে পারেন এবং রঙ-সম্পর্কিত সমস্যা এবং বাড়ির অভ্যন্তরীণ রঙ সংক্রান্ত প্রশ্নের পরামর্শের জন্য বিশেষজ্ঞ রঙ পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া, আগ্রহী গ্রাহকেরা কল সেন্টার নম্বর ০৮০০০-১২৩৪৫৬ এর মাধ্যমে বার্জার ২৪/৭-এ যোগাযোগ করতে পারেন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<