ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী বিতরণ করলেন গণপূর্তমন্ত্রী

Share
ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সংগৃহীত
Share

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকনের পক্ষ থেকে চার শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্ধগতিতে মানুষকে স্বস্তি দিতে এই প্রয়াস। সবাইকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে মানুষকে ভালো রাখার। সাধারণ মানুষের পাশে আমরা আছি যেকোনো পরিস্থিতিতে থাকবো।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবল বাড়ি চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<