এডিটরস পিকফিচারস্মার্ট হোম

অল্প টাকাতেই করুন ঘরের দেওয়ালসজ্জা

Share
অল্প টাকাতেই করুন ঘরের দেওয়ালসজ্জা
ছবি: সংগৃহীত
Share

কারও বাড়িতে ঢুকে প্রথমেই নজরে আসে দেওয়ালের সাজগোজ। দেওয়ালের রং, সাজের উপর নির্ভর করে ঘরের শোভা। নামি-দামি সংস্থার আসবাবপত্র, কার্পেট, বৈদ্যুতিন সরঞ্জাম, ঝারবাতি-সবই ফিকে হয়ে যায় দেওয়ালসজ্জা ঠিক না হলে।

ঘরকে নজরকাড়া করতে হলে দেওয়ালের রং বাছাই থেকে দেওয়াল সাজানোর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে খুব মন দিয়ে পরিকল্পনা করতে হবে। ঘরের সাজে বৈচিত্র আনতে হলে দেওয়ালের সাজসজ্জায় পরিবর্তন করতে হবে সবার আগে।

প্রতিটি ঘরের দেওয়ালের সাজের মধ্যে সামঞ্জস্য রাখাও জরুরি। কী ভাবে দেওয়ালে কারসাজি করে ঘরের ভোল বদলে দিতে পারেন, রইল কিছু টিপস।

১. জীবনের সেরা মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে সাজিয়ে তুলতে পারেন ঘর। শোয়ার ঘর হোক কিংবা বসার ঘরের কোনের দেওয়ালটি-পছন্দের বেশ কিছু ছবি ফ্রেম করিয়ে ঝুলিয়ে দিন দেওয়ালে। তবে মনে রাখবেন, ফ্রেমগুলোর মাপ যেন একে অপরের থেকে আলাদা হয়।

২. আয়না হল এমনই এক ঘর সাজানোর উপকরণ, যা দিয়ে খুব সহজেই ঘরের রূপ বদলে ফেলা যায়। সেকেলে ডিজাইন থেকে আধুনিক কায়দা-পছন্দ মাফিক কিনে নিতে পারেন নানা রকমের আয়না। শোভা বৃদ্ধির পাশাপাশি দেওয়ালসজ্জায় আয়না ব্যবহার করলে ছোট ঘরও বড় দেখায়।

৩. ওয়াল পেপার দিয়ে দেওয়াল সাজানোর চল নতুন নয়। তবে এখন বাজারে ওয়াল পেপার পাওয়া যায় বিভিন্ন ধরনের। দেওয়ালের আকৃতি এবং ঘরের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়াল পেপার বাছাই করে ফেলতে পারেন। বসার ঘরে একটি দেওয়াল বেছে নিয়ে সেঁটে দিতে পারেন ওয়াল পেপার, ঘরের সাজে বদল আনতে এই একটা টোটকাই যথেষ্ট।

৪. বাজারে এখন অনেক ধরনের ওয়াল স্টিকার পাওয়া যায়। দেওয়ালসজ্জার জন্য সেরকম স্টিকারও কিনে ফেলতে পারেন। তবে সেই সব স্টিকার পরে তুলতে গিয়ে দেওয়ালের ক্ষতি হবে কি না আগে থেকে তা যাচাই করে নিন।

৫. দেওয়াল জুড়ে ছোট-বড়-মাঝারি মাপের তাক করিয়ে নিতে পারেন। সেই সব তাকে বাড়ির খুদের হাতের তৈরি কোনও ছবির ফ্রেম রাখতে পারেন। পছন্দের শোপিস, মোমদানি কিংবা গাছও রাখতে পারেন।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<