স্বপ্নবাজ ক্রেতাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা

Share
ছবি: সংগৃহীত
Share

রাজধানীর আশপাশে জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা।

বুধবার (১৫ মে) সকালে রিয়েল এস্টেট কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ (মেট্রোরেল সংলগ্ন) এফ এস স্কয়ার শপিং মলের নীচ তলায় শুরু হয় তিন দিনের এই মিরপুর আবাসন মেলা।

মেলা চলবে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা উন্মুক্ত।

ছবি: সংগৃহীত

আয়োজকরা জানিয়েছেন, বুধবার মেলা শুরুর পর থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জমি কিনে বাড়ি করার মতো আগ্রহী ক্রেতারা মেলায় আসছেন। তাদের পদচারণায় মুখরিত মিরপুর আবাসন মেলা প্রাঙ্গণ। ক্রেতারা তাদের পছন্দের প্লট বেছে নিতে কেডি প্রপার্টিস লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন। দায়িত্বশীল ব্যক্তিরাও সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন। এভাবে ক্রেতারা তাদের সব প্রশ্নের উত্তর জেনে পছন্দের প্লট বুকিং দিচ্ছেন। এই দুই দিনে ক্রেতাদের কাছ থেকে বেশ ভালই সাড়া পেয়েছি। আজ মেলার তৃৃতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন। আশা করছি এর থেকে বেশি ক্রেতারা আসবেন।

আয়োজকরা আরও জানিয়েছেন, রাজধানীর আশপাশে কোথাও জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রিয়েল এস্টেট কেডি প্রপার্টিস লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে।

ছবি: সংগৃহীত

কেডি প্রপার্টিস লিমিটেডের এক কর্মকর্তা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, সবুজে ঘেরা ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি কেডি প্রপার্টিস লিমিটেড-এর আবাসন প্রকল্প ‘বিক্রমপুর মডেল টাউন’। প্রকল্পটি মতিঝিল থেকে খুব কাছে। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।

>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু

আয়োজকরা আরও জানিয়েছেন, এই প্রকল্পের কর্ণার প্লট মাসিক কাঠা প্রতি ৩ হাজার ৯৬০ টাকার কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। আবার এককালীন মূল্য পরিশোধ করেও ৯.৬০ লক্ষ টাকায় প্লট কেনার সুযোগ রয়েছে। প্রকল্পের ৩ কাঠার কর্ণার প্লটগুলোর জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে।

মেলার বিশেষ আকর্ষণ সম্পর্কে আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। প্লট বুকিং দিলেই মিলবে এসি, চার্জার ফ্যান, ডিসকাউন্ট কার্ড ফ্রি’র মতো আকর্ষণীয় পুরস্কার।

যারা ‘বিক্রমপুর মডেল টাউন’ প্রকল্পের জমি যারা কিনতে আগ্রহী ও মেলার বিষয় জানতে চান তাদেরকে 01407 052210 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ‘বিক্রমপুর মডেল টাউন’-এর অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।  ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

<