তালিকাভুক্ত অধিকাংশ সিরামিক কোম্পানির আয় ও মুনাফা কমেছে

Share
তালিকাভুক্ত অধিকাংশ সিরামিক কোম্পানির আয় ও মুনাফা কমেছে
ছবি: সংগৃহীত
Share

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের অধিকাংশ কোম্পানির আয় ও মুনাফা কমেছে। কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুসারে, তালিকাভুক্ত সিরামিক খাতের পাঁচটি কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলোচ্য সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আলোচ্য সময়ে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এ খাতের বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশের বিক্রি হয়েছে ১৭৭ কোটি ৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০০ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির বিক্রি কমেছে ২৩ কোটি ৮৭ লাখ টাকা বা ১১ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা কমেছে ১১ কোটি ৩ লাখ টাকা বা ৭০ দশমিক ৪৫ শতাংশ।

মুন্নু সিরামিকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিক্রি বাবদ আয় হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১৪ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৫৮ লাখ টাকা।

দেশী কোম্পানি শাইনপুকুর সিরামিকসের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিক্রি বাবদ আয় হয়েছে ৫১ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ২ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৮ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে একটি মাত্র কোম্পানির মুনাফা বেড়েছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের বিক্রি হয়েছে ২৯ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৯৫ লাখ টাকা।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<