অর্থ ও বাণিজ্যপ্রধান প্রতিবেদন

বার্সেলোনায় পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিষেধাজ্ঞা

Share
বার্সেলোনায় পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
Share

স্পেনের পর্যটন নগরীগুলোর অন্যতম বার্সেলোনা। অনেকটা অপ্রত্যাশিতভাবেই পর্যটকদের জন্য দুঃসংবাদ দিল সেখানকার পর্যটন কর্তৃপক্ষ। ২০২৮ সাল পর্যন্ত পর্যটকদের কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়া হবে না।

পর্যটকদের চলাচল বাড়ায় শহরটিতে আবাসন খরচ বেড়ে গেছে; ফলে আবাসন সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শহরের বামপন্থী মেয়র ইয়াউমে কোলবোনি বলেন, আমরা এ সময়ে বার্সেলোনার সবচেয়ে বড় সংকটকে মোকাবেলা করতে চলেছি। সব ঠিকঠাক থাকলে ২০২৯ সাল থেকে অপসারণ করা হবে এ নিষেধাজ্ঞা।

বিগত বছরগুলোয় স্বল্পমেয়াদে ভাড়া বেড়ে গেছে বার্সেলোনায়, যার প্রধান কারণ বিদেশী পর্যটক। গত ১০ বছরে স্পেনের এ নগরীতে বাসা ভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। ক্রয় বাবদ ব্যয় বেড়েছে ৩৮ শতাংশ। পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে স্পেনের অবস্থান তৃতীয়।

পর্যটন থেকে দেশটির জিডিপির বড় একটা অংশ আসে। কিন্তু স্থানীয় জনসাধারণের জন্য সম্প্রতি বিষয়টি নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বাড়ির মালিকরা বেশি মুনাফার জন্য বিদেশী পর্যটকদের প্রাধান্য দিচ্ছেন। এ প্রবণতা কমাতেই স্থানীয় সরকার স্বল্পকালীন ভাড়া নিষিদ্ধ করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স

Share

Don't Miss

দলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়

যেকোনো দলিল লিখতে হয় আইনে বলে দেওয়া নির্দিষ্ট পদ্ধতি মেনে। বিশেষ করে সাফকবলা, হেবা বা দানপত্র দলিল, বায়না দলিল, আমমোক্তার দলিলসহ অন্যান্য জমিজমাসংক্রান্ত...

সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প

বাংলাদেশের আবাসন খাতে আবারও বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেড-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি নামে দুটি প্রকল্পের...

Related Articles

রিহ্যাবে নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই, কে কোন প্যানেলে নির্বাচন করছেন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এর পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হবে।...

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি,...

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময়...

<