আবাসন সংবাদএডিটরস পিক

আব্দুল মোনেমের তিন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

Share
আব্দুল মোনেমের তিন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট
ছবি: সংগৃহীত
Share

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন সরকারি তিনটি প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট খাতের ডিএমডি কেএম জাহিদ উদ্দিন ও আব্দুল মোনেম গ্রুপের জিএম (কো-অডিনেশন) লে. কর্নেল (অব.) মো. আলমগীর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মোনেম লিমিটেডের এমডি এএসএম মাইনউদ্দিন মোনেম ও জিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোহাম্মদ মিজান সরওয়ার।

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন প্রকল্প তিনটি হচ্ছে সাসেক-২, উইকেয়ার ও এসটিআরআইপি প্রকল্প। সরকারি এসব প্রকল্প নির্মাণে তিন লাখ টনের বেশি সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে আব্দুল মোনেম লিমিটেডের এমডি এএসএম মাইনউদ্দিন মোনেম বলেন, ‘বসুন্ধরার মতো একটি কোয়ালিটিফুল কোম্পানির সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে বসুন্ধরার সিমেন্ট ব্যবহার হয়েছে। বসুন্ধরা গ্রুপ দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতি দায়বদ্ধতা দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।’

সড়ক অবকাঠামো খাতের সবচেয়ে বড় প্রকল্প সাউথ এশিয়ান সাব-রিজিওনাল কো-অপারেশন বা সাসেক-২। এ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। উইকেয়ার হচ্ছে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প (এন-৭)। এসটিআরআইপি হচ্ছে তামাবিল থেকে সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প। প্রকল্প তিনটির নির্মাণকাজ করছে নির্মাণপ্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড।

Share

Don't Miss

ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নেতৃত্বে আরিফুল-মোসলেহ উদ্দিন

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার প্ল্যানার্স...

দুবাইয়ের রিয়েল এস্টেট জগতে সফল বাংলাদেশি উদ্যোক্তা আকিব মুনির

দুবাই, সংযুক্ত আরব আমিরাত: এক দশকেরও কম সময়ে কঠোর পরিশ্রম, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মাত্র ৩৭...

Related Articles

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন উন্মে জাহান আরজু

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর...

রিহ্যাব নির্বাচনে নতুন পরিচালক এম. ফখরুল ইসলাম

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর...

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হলেন তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে...

রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক আরও যারা নির্বাচিত হলেন

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং...

<