অর্থ ও বাণিজ্যএডিটরস পিকপ্রধান প্রতিবেদন

ভালো কাজ করলে পর্যটকদের উপহার দিচ্ছে ডেনমার্ক

Share
ভালো কাজ করলে পর্যটকদের উপহার দিচ্ছে ডেনমার্ক
ছবি: সংগৃহীত
Share

পর্যটন সম্প্রসারণে মহামারী-পরবর্তী বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে এ খাতের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল দেশগুলো। এর মধ্যে ডেনমার্কের নেয়া কৌশল অনেক দিক থেকেই ব্যতিক্রম।

দেশটির নতুন এক ঘোষণা অনুসারে, পরিবেশবান্ধব যেকোনো কাজের জন্য ডেনমার্কে পুরস্কৃত হবেন পর্যটকরা। নিজে ড্রাইভ না করে গণপরিবহন ব্যবহার, ময়লা সরিয়ে নেয়া কিংবা নগর পরিষেবায় সহযোগিতা করেছেন এমন দর্শনার্থীরা পাবেন আকর্ষণীয় সুবিধা।

পরীক্ষামূলকভাবে সিদ্ধান্তটি আগামীকাল থেকে ১১ আগস্ট পর্যন্ত কার্যকর হবে। ডেনমার্ক গৃহীত নতুন এ কৌশলের নাম কোপেনপে।

এ বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সব ধরনের সিদ্ধান্তের প্রভাব পড়ে পরিবেশের ওপর। তাহলে কেন পরিবেশবান্ধব সিদ্ধান্তগুলোকে পুরস্কৃত করা হবে না?’

কোপেনহেগেনের দেয়া আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে লাঞ্চ, কফি কিংবা জাদুঘর ঘুরে দেখার সুবিধা। কেউ প্লাস্টিকজাত ময়লা না ফেলে হাতে করে নিয়ে গেলেও পুরস্কার পাবেন। শহরের বাগানে কাজ করাও পুরস্কারের যোগ্যতা বলে বিবেচিত হবে।

এমন বিচিত্র কৌশল অবলম্বনের বিষয়ে পর্যটন প্রতিষ্ঠান ওয়ান্ডারফুল কোপেনহেগেনের প্রধান নির্বাহী প্রধান মিকেল আরো-হ্যানসেন বলেন, ‘আমরা মনে করি, আমাদের এ পদক্ষেপ সফল হবে। এ সফলতার সূত্র ধরেই বিশ্বের অন্যান্য দেশ পরিবেশবান্ধব হয়ে উঠার অনুপ্রেরণা পাবে। পর্যটন খাতের পরিবেশানুকূল ব্যবহারকে পুরস্কৃত করার অর্থ সবার জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসা।’

এমন একসময় ডেনমার্ক উদ্যোগটি নিল যখন পর্যটকদের কাজ-কারবারে অতিষ্ঠ হয়ে বেশকিছু দেশ নিয়ন্ত্রণমূলক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ইতালির ভেনিস শহর, জাপানের ফুজিকাওয়াগুচিকো পর্যটন কেন্দ্র ও স্পেনের বার্সেলোনা শহর। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<