অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

দক্ষিণ কোরিয়ার রফতানীকৃত গাড়ির গড় দাম রেকর্ড উচ্চতায়

Share
দক্ষিণ কোরিয়ার রফতানীকৃত গাড়ির গড় দাম রেকর্ড উচ্চতায়
ছবি: সংগৃহীত
Share

চলতি বছরের প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া থেকে রফতানি করা গাড়ির গড় দাম নতুন রেকর্ড তৈরি করেছে। দেশটিতে নির্মিত প্রিমিয়াম মডেলগুলোর দামে সাম্প্রতিক সময়ে উল্লম্ফন দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক বিক্রিতে।

কোরিয়া অটোমোবাইল অ্যান্ড মোবিলিটি অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি-জুনের মধ্যে রফতানি করা গাড়ির গড় দাম ছিল ২৫ হাজার ২২৪ ডলার, যা ২০২৩ সালের একই সময়ের রেকর্ড ২৫ হাজার ৭৯ ডলার গড় দাম থেকে দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, গ্রাহক চাহিদার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার। বর্তমানে পরিবেশবান্ধব মডেলের পাশাপাশি এসইউভি ও বাণিজ্যিক গাড়ির চাহিদা বাড়ছে। এ ধরনের গাড়ির দাম সাধারণত বেশি হয়। সে সুফল পাচ্ছে দক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানিগুলো।

সম্মিলিত হিসাবে, চলতি বছরের প্রথমার্ধে ৩ হাজার ৭০০ কোটি ডলারের গাড়ি রফতানি করেছে দক্ষিণ কোরিয়া, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি।

দক্ষিণ কোরিয়ার হাইব্রিড গাড়ির রফতানি গত বছরের প্রথমার্ধের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া বাণিজ্যিক যানবাহনের রফতানি ৬ শতাংশ বেড়েছে বলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত পৃথক এক প্রতিবেদনে জানা গেছে।

এ বিষয়ে দেশটির এক শিল্প পর্যবেক্ষক বলেন, ‘বাণিজ্যিক যানবাহনের রফতানি বৃদ্ধি কভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক মন্দা থেকে পুনরুদ্ধারের লক্ষণ। কেননা বিভিন্ন দেশে গণপরিবহনের ব্যবহার বেড়েছে। একই সঙ্গে বেশি দামের গাড়ির ক্ষেত্রে চীনা প্রতিযোগীদের তুলনায় উত্থান হয়েছে দক্ষিণ কোরিয়ার।’ সূত্র: কোরিয়া হেরাল্ড।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<