বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ফেরি সান ফ্রান্সিসকোয়

Share
বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ফেরি সান ফ্রান্সিসকোয়
ছবি: সংগৃহীত
Share

বৈশ্বিক উষ্ণতার কারণে সাম্প্রতিক বছরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ে দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে গেছে। এর বদলে আজকাল নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি বেশ অগ্রাধিকার পাচ্ছে। সড়ক পরিবহনের পর সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে চলাচলকারী ফেরি পরিষেবা।

১৯ জুলাই থেকে এ জলপথে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করবে ৭০ ফুট দৈর্ঘ্যের ক্যাটামারান এমভি সি চেঞ্জ। হাইড্রোজেন ফুয়েলচালিত এ ফেরিতে সর্বোচ্চ ৭৫ যাত্রী উঠতে পারবেন। পাইলট প্রকল্প হিসেবে আগামী ছয় মাস যাত্রীরা বিনামূল্যে এ পরিষেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে সান ফ্রান্সিসকো বে এরিয়া ওয়াটার ইমার্জেন্সি ট্রান্সপোর্টেশন অথরিটির প্রধান জিম ওয়ান্ডারম্যান বলেন, ‘পাইলট প্রকল্প সফল হলে আমাদের বহরে হাইড্রোজেনচালিত আরো ফেরি যোগ হবে।’

সেই সঙ্গে আশা করেন এ ধরনের যান যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। একবার জ্বালানি নিয়ে সি চেঞ্জ প্রায় ৩০০ নটিক্যাল মাইল ভ্রমণ ও ১৬ ঘণ্টা সচল থাকতে পারে। বৈদ্যুতিক রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন ও হাইড্রোজেনকে একত্রিত করে তৈরি হবে জলযানটির ফুয়েল সেল। এতে বিদ্যুৎ উৎপাদনের পর উপজাত হিসেবে পাওয়া যাবে পানি। সড়ক ও আকাশপথ থেকে তুলনামূলক কম হলেও বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাসে জাহাজ শিল্পের অবদান প্রায় ৩ শতাংশ। নতুন প্রযুক্তিটি এ শিল্পের সে হিস্যা কমাতে সাহায্য করবে।

ফুয়েল সেল অ্যান্ড হাইড্রোজেন এনার্জি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও ফ্রাংক ওলাকের মতে, হাইড্রোজেনচালিত ফেরি খুবই অর্থবহ। আশা করছেন ভবিষ্যতে কনটেইনারবাহী জাহাজেও এ ধরনের জ্বালানি ব্যবহার হবে। অর্থায়নের পাশাপাশি সি চেঞ্জ প্রকল্প পরিচালনা করছে বিনিয়োগ সংস্থা সুইচ মেরিটাইম। জাহাজটি তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার আলামেডার বে শিপ অ্যান্ড ইয়ট ও ওয়াশিংটনের বেলিংহামে অল-আমেরিকান মেরিনে। সূত্র: এপি

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<