অর্থ ও বাণিজ্যপ্রধান প্রতিবেদন

দুবাইয়ের আবাসন খাতে এক সপ্তাহে রেকর্ড লেনদেন

Share
দুবাইয়ের আবাসন খাতে এক সপ্তাহে রেকর্ড লেনদেন
ছবি: সংগৃহীত
Share

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে গত সপ্তাহে ১ হাজার ২৯০ কোটি আমিরাতি দিরহাম তথা ৩৫০ কোটি ডলারের বেশি লেনদেন হয়েছে। লেনদেনকৃত অর্থের এ পরিমাণ আগের যেকোনো সাপ্তাহিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

দেশটির ভূমি বিভাগের তথ্যমতে, ৮-১২ জুলাই পর্যন্ত মোট ২ হাজার ৯২৮টি বেচাকেনায় লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এর আগে সম্পত্তি খাতে সাপ্তাহিক লেনদেনের সর্বোচ্চ অংক ছিল ১ হাজার ৪৩ কোটি দিরহাম বা ২৮০ কোটি ডলার।

বুর্জ খলিফার কাছে বাকারা রেসিডেন্সে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, যেটির দাম ছিল ২ কোটি ৭৬ লাখ দিরহাম।

এছাড়া গত সপ্তাহে ১৮৬ কোটি দিরহাম মূল্যের বন্ধক চুক্তি হয়েছে দুবাইয়ে। একই সময়ে উপহার হিসেবে দেয়া সম্পত্তি বাবদ লেনদেনের মূল্য ছিল ৫৯ কোটি ২০ লাখ দিরহাম।

বিলাসবহুল আবাসন খাতের জন্য দুবাইয়ের আলাদা পরিচিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবৈধভাবে অর্জিত অর্থের বড় একটি অংশ বিনিয়োগ হচ্ছে শহরটির সম্পত্তি খাতে। মূলত অর্থ স্থানান্তর, কর ও ভিসা সুবিধার জন্য বিদেশীদের কাছে দুবাই ও আবুধাবির মতো শহরের বিলাসবহুল আবাসনের চাহিদা বাড়ছে।

বিশ্বের উঠতি ধনীদের আকৃষ্ট করার জন্য আমিরাত সরকারের বিভিন্ন নীতিও আবাসন কোম্পানিগুলোকে ব্যাপকভাবে সহায়তা করছে। আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, এ বছরের শেষ নাগাদ রেকর্ড ৬ হাজার ৭০০ মিলিয়নেয়ার সংযুক্ত আরব আমিরাতকে সেকেন্ড হোম বানাবেন, যা টানা তিন বছর আমিরাতকে ধনীদের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যে পরিণত করবে। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবাসন খাতের নীতিগত জটিলতা নিরসনে রাজউক-রিহ্যাবের মতবিনিময় সভা

রাজধানীর পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের টেকসই উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন,...

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

<