অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

বছরের প্রথমার্ধে স্থিতিশীল বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন

Share
বছরের প্রথমার্ধে স্থিতিশীল বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন
ছবি: সংগৃহীত
Share

অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় স্থিতিশীল ছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। প্রতিবেদনে বিশ্বের ৭১ দেশের ইস্পাত উৎপাদনের বিবরণী প্রকাশ করেছে সংস্থাটি।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৯৫ কোটি ৪৬ লাখ টন। তবে এ সময় বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনের উৎপাদন কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি মোট ৫৩ কোটি ৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।

অন্যদিকে চলতি বছরের প্রথমার্ধে ভারতের ইস্পাত উৎপাদন ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭ কোটি ৪২ লাখ টনে উন্নীত হয়েছে। একই সময়ে জাপানে উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ। উৎপাদন নেমেছে ৪ কোটি ২৭ লাখ টনে। যুক্তরাষ্ট্রের উৎপাদন ২ দশমিক ৪ শতাংশ কমে চার কোটি টনে নেমে এসেছে।

উৎপাদন কমেছে রাশিয়ারও। চলতি বছরের প্রথমার্ধে দেশটির উৎপাদন আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ৩ কোটি ৬৮ লাখে নেমে আসে।

বিশ্বের অষ্টম বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ তুরস্ক। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটির উৎপাদনে ১৬ দশমিক ৯ শতাংশ উল্লম্ফন দেখা গেছে। এতে তুরস্কের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখ টনে।

তবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদন স্থিতিশীল ছিল। তবে এর মধ্যে জুনে তা বেড়েছে। প্রতিবেদনে ওয়ার্ল্ড স্টিল জানায়, মাসটিতে বিশ্বের ৭১টি দেশ মোট ১৬ কোটি ১৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের জুনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এর মধ্যে আফ্রিকায় গত জুনে ১৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কম। এ সময় এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের উৎপাদন দশমিক ৩ শতাংশ বেড়েছে। উৎপাদন পৌঁছেছে ১২ কোটি ৬ লাখ টনে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর উৎপাদন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ। ইউরোপসহ অন্যান্য দেশ এ সময় মোট ৩৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি।

মধ্যপ্রাচ্যে উৎপাদন ২ দশমিক ৭ শতাংশ কমেছে। উৎপাদন নেমেছে ৪৬ লাখ টনে।

উত্তর আমেরিকা জুনে ৮৯ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম। রাশিয়াসহ অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ও ইউক্রেন জুনে ৭৪ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। দক্ষিণ আমেরিকার ইস্পাত উৎপাদন ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৫ লাখ টনে পৌঁছেছে। সূত্র: আনাদোলু এজেন্সি, হেলেনিক শিপিং নিউজ।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<