অর্থ ও বাণিজ্যএডিটরস পিক

বিশ্ববাজারে চীনের ইস্পাত রফতানি বেড়েছে

Share
বিশ্ববাজারে চীনের ইস্পাত রফতানি বেড়েছে
ছবি: সংগৃহীত
Share

ধাতব পণ্য ব্যবহারের দিক থেকে বিশ্বে শীর্ষ দেশ চীন। তবে দেশটিতে অবকাঠামো নির্মাণ কমে যাওয়ায় সম্প্রতি ইস্পাতসহ অন্যান্য ধাতব পণ্যের চাহিদা কমে এসেছে। অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় বিশ্বের বিভিন্ন দেশে রফতানি বাড়িয়েছে দেশটির ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো। এ কারণে বিশ্ববাজারে রফতানীকৃত ইস্পাতে চীনের হিস্যা বেড়েছে। রফতানি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে কমে এসেছে ধাতব পণ্যটির দাম।

চীন চলতি বছরের প্রথম ছয় মাসে মোট ৫ কোটি ৩০ লাখ টন ইস্পাত রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। সূত্র জানায়, উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে এখন পর্যন্ত ৪০ লাখ টন ইস্পাত মজুদ রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় দেশটি থেকে মূলত রফতানি বাড়ানো হয়েছে।

ইস্পাত কোম্পানিগুলোর দেয়া তথ্যমতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ২০২১-২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত হট-রোল্ড স্টিল কয়েলের দাম ছিল টনপ্রতি ৭০০-৯০০ ডলার। সম্প্রতি চীনের রফতানি বাড়ায় তা কমে টনপ্রতি ৫১০-৫২০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জেও নিকটতম সময়ে সরবরাহের জন্য হট-রোল্ড স্টিল কয়েলের পূর্ববতী দাম ১ হাজার থেকে ৬০০ ডলারে নেমে এসেছে।

এদিকে চীনের রফতানি বাড়ার কারণে দাম কমে যাওয়ায় জাপানের ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলোর আয় নিম্নমুখী হয়েছে। মে মাসে দেশটির নিপ্পন স্টিল এক আয় বিবরণীতে জানায়, চীনের রফতানি বৃদ্ধির কারণে বিদেশী বাজারে ইস্পাতের দাম কমেছে।

জাপানে চলতি অর্থবছরের ব্যবসায়িক মুনাফা গত বছরের তুলনায় ৯ হাজার কোটি ইয়েন (৫৭ কোটি ৩০ লাখ ডলার) কম হতে পারে।

এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন জানায়, অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় স্থিতিশীল ছিল। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৯৫ কোটি ৪৬ লাখ টন। তবে এ সময় বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনের উৎপাদন কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি মোট ৫৩ কোটি ৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।

অন্যদিকে চলতি বছরের প্রথমার্ধে ভারতের ইস্পাত উৎপাদন ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭ কোটি ৪২ লাখ টনে উন্নীত হয়েছে। একই সময় জাপানে উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ। উৎপাদন নেমেছে ৪ কোটি ২৭ লাখ টনে। যুক্তরাষ্ট্রের উৎপাদন ২ দশমিক ৪ শতাংশ কমে চার কোটি টনে নেমে এসেছে। সূত্র: নিক্কেই এশিয়া।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য...

<