বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

Share
বিশ্ববাজারে বেড়েছে তামার দাম
Share

বিশ্ববাজারে তামার দাম টানা তিন সপ্তাহ নিম্নমুখী থাকার পর গতকাল বেড়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ১২১ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফএস) গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮০ ইউয়ানে (১০ হাজার ২৫৫ ডলার ৭৭ সেন্টে)।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মিটিং ও মার্কিন অর্থনৈতিক তথ্য থেকে বৈশ্বিক অর্থনীতির বিষয়ে ইঙ্গিত খুঁজছেন তামার বিনিয়োগকারীরা।

গত সপ্তাহে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা কমে যাওয়ায় এলএমই ও এসএইচএফএসে তামার দাম গত সাড়ে তিন মাসে সর্বনিম্নে নেমে গিয়েছিল। সে সময় এলএমইতে ধাতুটির দাম টনপ্রতি ৯ হাজার ১৬১ ডলার ও এসএইচএফএসে ৭৪ হাজার ৯৫০ ইউয়ান (১০ হাজার ৩০২ ডলার ৫৫ সেন্ট) স্থির হয়েছিল।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবাসন খাতের নীতিগত জটিলতা নিরসনে রাজউক-রিহ্যাবের মতবিনিময় সভা

রাজধানীর পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের টেকসই উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন,...

রিহ্যাব নেতাদের উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শন

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা...

<