আবাসন খাত শুধু ব্যবসা নয়-এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: আব্দুর রাজ্জাক

Share
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রগতিশীল আবাসন ব্যাবসায়ী পরিষদের উদ্যোগে গতকাল বুধবার (২৫-ফেব্রুয়ারি) ঢাকার পল্টনের ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ড.হারুন-অর-রশিদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

প্রগতিশীল আবাসন ব্যাবসায়ী পরিষদের পক্ষে আরমা রিয়েল এস্টেট লিমিটেড চেয়ারম্যান ও রিহ্যাবের ফিন্যান্স ডিরেক্টর এবং ২০২৬-২০২৮ বর্ষের নির্বাচনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন,“রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি।

আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরো বড় ভূমিকা রাখতে চাই। ”তিনি আরো বলেন, প্রগতিশীল আবাসন ব্যাবসায়ী পরিষদ সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর রিয়েল এস্টেট কোম্পানি, উত্তরা ডেভেলপমার্স ফোরাম, একে এম বরকত উল্লাহ, প্যানেল পরিচিতি করেন লাবিব আব্দুল্লাহ, মূল বক্তব্য রাখেন ড. মোঃ আলী আফজাল।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। ইফতার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা গড়ে ওঠে।প্রগতিশীল আবাসন ব্যাবসায়ী পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<