উৎসবমুখর পরিবেশে রিহ্যাব নির্বাচন চলছে

Share
Share

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা পর্ষদ (২০২৬-২৮) নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে আবাসন খাতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।

আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসিটিভি ফুটেজে ত্রুটি দেখা দেওয়ায় কিছুটা বিলম্ব হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এবারের নির্বাচনে সভাপতি, ছয়জন সহসভাপতি এবং ১৯ জন পরিচালকসহ মোট ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে তিনটি প্যানেলকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। প্যানেলগুলো হলো— আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনের প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে।

ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও শেষ মুহূর্তে সমর্থন পেতে কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। এতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গঠিত হলে দেশের আবাসন খাত আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

উল্লেখ্য, দীর্ঘ সময় পর রিহ্যাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৪ সালের পর দীর্ঘদিন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হলেও ২০২৪ সালে পুনরায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহণ শেষে স্বল্প বিরতির পর ভোট গণনা শুরু হবে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<