আবাসন সংবাদএডিটরস পিক

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও সমর্থন প্রত্যাশা

Share
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ও সফল ব্যবসায়ী এম. ফখরুল ইসলাম। ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম এই নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের অধীনে ৬৬ নম্বর ব্যালট নিয়ে লড়ছেন।

এম. ফখরুল ইসলাম ২০১১ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে আবাসন ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দক্ষ নেতৃত্বে ইনটেক প্রোপার্টিজ ইতোমধ্যে ২৫০টিরও বেশি ইউনিট ফ্ল্যাট গ্রাহকদের কাছে সফলভাবে হস্তান্তর করেছে। বর্তমানে নির্মাণাধীন ও আসন্ন প্রকল্পগুলো মিলিয়ে আরও ৩০০-এর অধিক ইউনিট হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে দেশ ও বিদেশে ৯টি রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণের রেকর্ড, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ মেলা অন্যতম।

২০১৭ সালে রিহ্যাবের সদস্যপদ লাভের পর থেকে তিনি সংগঠনের প্রতিটি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পালনের পাশাপাশি সভায় তার উপস্থিতির হার ছিল ঈর্ষণীয় (৯৭%)। এ ছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমে তিনি বেশ নিবেদিতপ্রাণ। ব্যবসায়িক পরিচয়ের বাইরে এম. ফখরুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। নিজ জেলা ফেনীর সোনাগাজীতে ২০১২ সাল থেকে একটি প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

পরিচালক পদপ্রার্থী এম. ফখরুল ইসলাম বলেন, “আবাসন শিল্পের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণ ও নবীনের সমন্বয়ে আমরা একটি আধুনিক রিহ্যাব গড়তে চাই। রিহ্যাবের কল্যাণে আমার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে চাই। ভোটারদের মূল্যবান ভোট ও সমর্থনে আমি জয়ী হলে আবাসন খাতকে আরও উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট থাকব।”

নির্বাচনী প্রচারণায় তিনি ৬৬ নম্বর ব্যালটে ভোট দিয়ে তাকে আবাসন ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রিহ্যাব সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

<