আবাসন সংবাদ

রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুব

Share
Share

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক পদে প্রার্থী হিসেবে তাসনোভা মাহবুব সালাম শক্ত অবস্থান তৈরি করেছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

রিহ্যাব সূত্রে জানা গেছে, প্রেসিন্ডেট পদে তিনটি প্যানেল ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ৬ ভাইস প্রেসিডেন্ট ও ১৯ পরিচালক পদেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিভিন্ন পদে ৭৭ জন আবাসন ব্যবসায়ী এ নির্বাচনে লড়ছেন। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ও চট্টগ্রামের ৬১ জন।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিচালক পদে প্রার্থী হিসেবে তাসনোভা মাহবুব সালাম শক্ত অবস্থান তৈরি করেছেন বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

তাসনোভা মাহবুব সালাম একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। শিক্ষা, আইন, ব্যবসা এবং গণমাধ্যম-এই চারটি ক্ষেত্রেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। একাডেমিক উৎকর্ষ, পেশাগত নেতৃত্ব এবং গবেষণাধর্মী কাজের মাধ্যমে তিনি নিজেকে একটি প্রভাবশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।

শিক্ষাজীবনে তিনি টিকাটুলির ভিকারুননিসা নুন স্কুল থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন।

আইন শিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন এবং পরবর্তীতে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। মানবিক শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক আইনে তার এই উচ্চতর শিক্ষা তাকে একটি দৃঢ় পেশাগত ভিত্তি প্রদান করেছে।

পেশাগত জীবনে তিনি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একুশে টেলিভিশন লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন। এছাড়া তিনি ঢাকা ক্লাবের সদস্য এবং গবেষণা কার্যক্রমের সাথেও সম্পৃক্ত।

ব্যক্তিগতভাবে তিনি নেতৃত্বগুণে বিশ্বাসী, উদ্ভাবনী চিন্তাধারার অনুসারী এবং দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, গবেষণা ও গণমাধ্যম-এই তিন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

আসন্ন রিহ্যাব নির্বাচনে পরিচালক পদে তার প্রার্থিতা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ভোটে তার ব্যালট নম্বর ৭২।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বহুমুখী দক্ষতা তাকে এই পদে এগিয়ে রাখছে।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<