রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

Share
Share

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। রিহ্যাব এর দ্বিবার্ষিক নির্বাচনে “প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ” থেকে প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

একই সাথে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট ২ পদে ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ পদে আবু খালিদ বারাকাতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফাইনান্স পদে ড. মোহাম্মদ হারুনুর রশিদসহ ১৫ জন নির্বাচিত হয়েছেন।

২৯টি পদে বাকী ১৪ জন প্রতিদ্বন্দ্বী দুই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

তিনি ২৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একই পরিষদের আব্দুর রাজ্জাক। তিনি পেয়েছেন ২১৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ২১৪ ভোট পান।

২৫০ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট- ১ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট- ২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট- ৩ ২৩৪ ভোট পেয়ে এএফএম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ নির্বাচিত হয়েছেন। ২৬২ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) মো. মোরশেদুল হাসান নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে থেকে বিকাল ৪টা ৩২ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন প্রেসিডেন্ট প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে ভোট গণনা শুরু হয়।

এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগারণ নামে তিনটি প্যানেল ছিল। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. জহিরুল হক ভূইঁয়া দায়িত্ব পালন করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<