ড্যাপের কারণে ঢাকার দুই লক্ষাধিক ভূমি মালিক ক্ষতিগ্রস্ত

Share
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন
Share

ঢাকা শহরের সব এলাকায় ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি প্রদান ও রাস্তা অনুযায়ী যেখানে যত তলা ভবন পাওয়া যেত, সেখানে তত তলা অনুমোদন দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ ২০২২-২০৩৫) এর মূল উদ্দেশ্য ভূমির শ্রেণীবিন্যাস, সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা, কিন্তু এসব উদ্দেশ্যকে পাশ কাটিয়ে নির্মাণ বিধিমালার বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বিগত সরকারের কিছু সুবিধাবাদী লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ড্যাপ প্রণয়ন করে নগরবাসীর বাসস্থানের অধিকারকে হরণ করেছে।

২০০৮ এ যে পরিমাণ জমিতে ১০ তলা ভবনসহ যতগুলো ফ্ল্যাটের নির্মাণের অনুমতি পাওয়া যেত বর্তমানে একই পরিমাণ জমিতে ৫ তলা ভবন নির্মাণের অনুমতি ও ফ্ল্যাট সংখ্যা কমিয়ে দিচ্ছে- যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, প্রস্তাবিত ড্যাপ-এ ঢাকা শহরের ২০ শতাংশ এলাকায় উচ্চ ভবন নির্মাণ করা গেলেও অবশিষ্ট ৮০ শতাংশ এলাকায় তার অর্ধেক উচ্চতা ও আয়তনের ভবন নির্মাণ করা যাচ্ছে, যার ফল আমরা ঢাকা শহরের ৮০ শতাংশ মানুষ বিগত দুবছর যাবত কোনো নকশা অনুমোদন করতে পারছি না।

সমিতির অন্যান্য দাবিগুলো হলো—নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী সংশোধিত বিধিমালা প্রণয়ন করা; ঢাকা শহরের জলাশয়, খাল-বিল, নদী-নালা, রাস্তাঘাট, খেলার মাঠ, পার্ক, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, আবাসিক স্থান সংরক্ষণের জন্য ড্যাপ সংশোধন করা; ঢাকা শহরের জলাবদ্ধতা মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং রাজউক থেকে ভবন নির্মাণে অনুমোদন সহজীকরণসহ যাবতীয় হয়রানি বন্ধ করা।

মানববন্ধনে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. হুমায়ুন কবির, মো. জাহাঙ্গীর আলম, এ. কে. এজাজ মাহমুদ প্রমুখ।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<